Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নানার বাড়ি বেড়াতে গিয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:৩৯ পিএম

নানার বাড়ি বেড়াতে গিয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

Advertisement

বরিশালের মেহেন্দিগঞ্জে নানার বাড়ি বেড়াতে এসে গজারিয়া নদীতে ডুবে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুন) সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়।

মৃত আব্দুর রহমান (১৩) বরিশালের কাশীপুর এলাকার মাছুম ও আসমা দম্পতির ছেলে। তবে তারা বর্তমানে ঢাকায় বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সঙ্গে মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা নানা শাহজাহান মোল্লার বাড়িতে বেড়াতে আসে আব্দুর রহমান। পরে পরিবারকে না জানিয়ে পাশের গজারিয়া নদীতে গোসল করতে নামে সে। নদীতে প্রবল স্রোত থাকায় মুহূর্তের মধ্যেই তলিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

রোববার ভোররাতে ডুবুরি দলের প্রচেষ্টায় তার লাশ উদ্ধার করা হয়।

মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হোসেন বলেন, নিহত মাদ্রাসাছাত্র কাউকে কিছু না জানিয়েই নদীতে গোসল করতে গিয়েছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর নদীর পাড়ে তার জুতা দেখতে পান। সাঁতার না জানার কারণে সে নদীতে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, পরে বরিশাল ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল ঘটনাস্থলে এসে সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক

দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম