Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মধুপুরে কোটি টাকার মাদকসহ ৫ কারবারি আটক

Advertisement

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:৫২ পিএম

মধুপুরে কোটি টাকার মাদকসহ ৫ কারবারি আটক

সংগৃহীত ছবি

Advertisement

টাঙ্গাইলের মধুপুরে র‌্যাব-১৪ কর্তৃক পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজা, ৬০০ পিস নেশাজাতীয় বুপ্রেনোরফাইন ইনজেকশন এবং ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজন আন্তঃজেলা মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১৪ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে গত ৬ জুন র‌্যাব-১৪ এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প মধুপুর থানার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযান চালায়।

প্রথম অভিযানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মধুপুরের জলছত্র (২৫ মাইল) বাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে তিন মাদককারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার সেলিম (৩৫), নাজমা বেগম (৪৮) এবং মৌলভীবাজার জেলার আনোয়ারা বেগম (৪৭)। 

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ব্যাগ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তিনটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

দ্বিতীয় অভিযানে রাত ৯টার দিকে জলছত্র (২৫ মাইল) বাজারস্থ জামে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা 'প্রান্তিক সুপার' নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় জয়পুরহাট জেলার মো. ইয়াজদুল হক (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার বহন করা হাতব্যাগ তল্লাশি করে ৬০০ পিস নেশাজাতীয় বুপ্রেনোরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

অপরদিকে তৃতীয় অভিযানে রাত আনুমানিক ১০টার দিকে মধুপুর থানা সংলগ্ন সেতুর ওপর 'এমডি সুপার' যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে টাঙ্গাইল জেলার প্রান্ত পাল (২০) নামে এক মাদককারবারিকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ থেকে ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মধুপুর থানার ওসি একেএম ফজলুল হক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কমলাপুর রেলস্টেশনে এসআরবির মাদকবিরোধী অভিযান

কমলাপুর রেলস্টেশনে এসআরবির মাদকবিরোধী অভিযান

অভিযানের পরও থামেনি মাদক কারবার, জুরাইন গোরস্তানের পাশে নতুন আস্তানা

অভিযানের পরও থামেনি মাদক কারবার, জুরাইন গোরস্তানের পাশে নতুন আস্তানা

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে অভিযান, মাদকসহ নারী-পুরুষ আটক

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে অভিযান, মাদকসহ নারী-পুরুষ আটক

ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির

ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির

ইশরাকের সেই জায়গায় এবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

ইশরাকের সেই জায়গায় এবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

আগ্নেয়াস্ত্র প্রদর্শন নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

আগ্নেয়াস্ত্র প্রদর্শন নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম