Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এসি লাগাতে গিয়ে ৬ তলা থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৬:৫৩ পিএম

এসি লাগাতে গিয়ে ৬ তলা থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

Advertisement

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় একটি বাসায় এসি স্থাপনের কাজ করতে গিয়ে ছয়তলা ভবন থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত শামীম হোসেন সাজু (৪৫) পুরানা পল্টনের ‘নিউ কনফিডেন্স রেফ্রিজারেশন’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন।

রোববার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজুর বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদেনী মণ্ডল গ্রামে। তার বাবার নাম মৃত নুরুল ইসলাম। তিনি পরিবারের সঙ্গে ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় বসবাস করতেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা তার প্রতিষ্ঠানের কর্মচারী মো. মামুন জানান, রোববার সকালে দোকান মালিক সাজুসহ কয়েকজন কর্মী এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকার একটি বাসায় এসি স্থাপনের কাজে যান। কাজের একপর্যায়ে ভবনের বাইরের দিকে এসি লাগানোর সময় অসাবধানতাবশত তিনি ছয়তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

উত্তরায় দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ

উত্তরায় দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৭৫৯

রাজধানীতে ২৪ ঘণ্টায় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৭৫৯

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম