Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চোরাইপণ্য নিয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষ, বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৭:৩৫ পিএম

চোরাইপণ্য নিয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষ, বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

জব্দ প্রক্রিয়ার সময় অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে বিজিবি সদস্যদের কাজে বাধা দেয় এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে বলে অভিযোগে জানা গেছে।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় চোরাইপণ্য আটককে কেন্দ্র করে বিজিবির সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থানীয় নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৭ জুন) বিকালে সুলতানপুর ৬০ বিজিবির অধীন সালদা বিজিবি ক্যাম্পের সুবেদার মো. মাসুদ বাদী হয়ে কসবা থানায় এ মামলা করেন।

মামলায় বায়েক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, বায়েক ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি স্বপন মিয়া এবং বিএনপি নেতা হুমায়ুন মিয়াসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ জুন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চোরাইপণ্য বহনকারী একটি পিকআপ আটক করে বিজিবি। পিকআপটিতে বাসমতি চালসহ বিভিন্ন চোরাইপণ্য ছিল বলে উল্লেখ করা হয়েছে। জব্দ প্রক্রিয়ার সময় অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে বিজিবি সদস্যদের কাজে বাধা দেয় এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে।

মামলায় অভিযোগ করা হয়, একপর্যায়ে অভিযুক্তরা লাঠি, রড, দা ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। এতে বিজিবির কয়েকজন সদস্য আহত হন। আহতদের মধ্যে দিদার হোসেন, ফেরদৌস, তারেক ও মোস্তাফিজের নাম উল্লেখ করা হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিজিবি সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন। আহতদের উদ্ধার করে সুলতানপুর বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তদের পরিচয় যাচাই-বাছাই এবং সংশ্লিষ্টদের শনাক্ত করতে সময় লাগায় মামলা দায়ের কিছুটা বিলম্ব হয়েছে।

মামলার বাদী সুবেদার মো. মাসুদ বলেন, ঘটনার পর অনুসন্ধান চালিয়ে জড়িতদের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। এজাহারে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা চোরাকারবারির সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. নূরুল আমিন বলেন, নয়নপুর এলাকায় ভারতীয় চোরাইপণ্য আটককে কেন্দ্র করে সংঘটিত ঘটনার বিষয়ে বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে মামলায় বিএনপির স্থানীয় নেতাদের নাম অন্তর্ভুক্ত করার বিষয়ে আপত্তি জানিয়েছেন বায়েক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজমুল হাসান।

তিনি দাবি করেন, প্রকৃত ঘটনার সঙ্গে জড়িত অনেককে বাদ দিয়ে দলের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার

ডান পাশে বালুচোর-বাম পাশে মামলাবাজ নিয়ে রাজনীতি করতে চাই না: রুমিন ফারহানা

ডান পাশে বালুচোর-বাম পাশে মামলাবাজ নিয়ে রাজনীতি করতে চাই না: রুমিন ফারহানা

গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা

গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা

‘একটা ডিম ১৫ টাকা, গরিব খাবে কী?’

দ্রব্যমূল্য নিয়ে রুমিন ফারহানার ক্ষোভ ‘একটা ডিম ১৫ টাকা, গরিব খাবে কী?’

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম