Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্বামীর চোখের সামনে ট্রেনে কাটা পড়ল গৃহবধূ

Advertisement

Icon

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৩৮ পিএম

স্বামীর চোখের সামনে ট্রেনে কাটা পড়ল গৃহবধূ

ফাইল ছবি

Advertisement

কালিহাতীর সল্লা এলাকায় স্বামীর চোখের সামনে ট্রেনে কাটা পড়ে মুক্তা আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মুক্তা আক্তার সল্লা ইউনিয়নের মীরহামজানী গ্রামের সুজন মিয়ার স্ত্রী।

জানা যায়, স্বামী সুজন মিয়ার সঙ্গে মুক্তা আক্তার রেললাইন পার হচ্ছিলেন। এ সময় সুজন মিয়ার কোলে একটি শিশু সন্তান থাকায় তিনি কিছুটা পেছনে ছিলেন। মুক্তা আক্তার অরক্ষিত রেলক্রসিং দিয়ে পার হওয়ার সময় ট্রেনের দিকে খেয়াল না করায় দ্রুতগতির নীলসাগর এক্সপ্রেসের নিচে কাটা পড়েন।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই এনামুল মোল্লা বলেন, লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্ক

মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্ক

সরকারকে বিব্রত করতে কিছু দুষ্ট লোক অপকৌশল চালাচ্ছে: প্রতিমন্ত্রী শরীফুল

সরকারকে বিব্রত করতে কিছু দুষ্ট লোক অপকৌশল চালাচ্ছে: প্রতিমন্ত্রী শরীফুল

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম