Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাতির চিকিৎসার অর্থ যোগাতে গিয়ে প্রাণ গেল নানার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৫৪ পিএম

নাতির চিকিৎসার অর্থ যোগাতে গিয়ে প্রাণ গেল নানার

Advertisement

মোটরসাইকেলের ধাক্কায় এক সপ্তাহ আগে গুরুতর আহত হয় নাতি রিদুয়ান। বর্তমানে সে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসার অর্থ সংগ্রহ করতে গিয়ে সড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন নানা রিয়াজ উদ্দিন।

শনিবার বিকালে টাঙ্গাইলের সখীপুর সিস্টোর সড়কের মিলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার সকাল ১০টায় তার জানাজা সম্পন্ন হয়েছে।

রিয়াজ সখীপুর উপজেলার কালিয়ানপাড়া গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্র জানায়, নাতির চিকিৎসার ব্যয় মেটাতে অর্থ সংগ্রহের উদ্দেশ্যেই সেদিন তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। পথিমধ্যে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাতির কষ্ট লাঘবের চেষ্টা শেষ পর্যন্ত পরিণত হয় এক শোকগাথায়।

নিহতের ছেলে বাবুল বলেন, আমার বাবা দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। এমন ঘটনা আর না ঘটুক—এটাই আমাদের একমাত্র চাওয়া।

সখীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজা বলেন, আমাদের সখীপুরে প্রতিনিয়ত মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েই চলেছে। এজন্য অভিভাবকদের সচেতন হতে হবে, যাতে কিশোরদের মোটরসাইকেল কিনে না দেয়। আর নাতিন হাসপাতালে ভর্তি মোটরসাইকেল দুর্ঘটনায় তার চিকিৎসার অর্থ যোগাতে গিয়ে নানা মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এ রকম ঘটনা যাতে আর না ঘটে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্ক

মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্ক

সরকারকে বিব্রত করতে কিছু দুষ্ট লোক অপকৌশল চালাচ্ছে: প্রতিমন্ত্রী শরীফুল

সরকারকে বিব্রত করতে কিছু দুষ্ট লোক অপকৌশল চালাচ্ছে: প্রতিমন্ত্রী শরীফুল

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম