Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সারদায় প্রশিক্ষণ চলাকালে পুলিশ উপ-পরিদর্শকের মৃত্যু

Advertisement

Icon

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:০৩ এএম

সারদায় প্রশিক্ষণ চলাকালে পুলিশ উপ-পরিদর্শকের মৃত্যু

ফাইল ছবি

Advertisement

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালীন অসুস্থ হয়ে জীবন রহমান (৪৫) নামের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।  

সোমবার (৮ জুন) বিকালে দৌড়ানোর সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জীবন রহমানের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে। থাকতেন ঢাকার সাভারে। তিনি ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। 

পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, সোমবার বিকালে প্রশিক্ষণরত এসআইদের এক কিলোমিটার দৌড়ের কর্মসূচি চলছিল। তখন দৌড়ানোর সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে মাঠে বসে পড়েন উ-পরিদর্শক জীবন রহমান। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে জরুরি ভিত্তিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।   

চারঘাট থানার ওসি আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জীবন রহমান মাঠে অসুস্থ্য হয়ে পড়লে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফারাক্কা চুক্তি নবায়ন ভারতের বন্ধুত্বের পরীক্ষা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফারাক্কা চুক্তি নবায়ন ভারতের বন্ধুত্বের পরীক্ষা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম