Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গফরগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

Advertisement

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:১১ পিএম

গফরগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

নাহিয়ান রবিন

Advertisement

ময়মনসিংহের গফরগাঁওয়ে নাহিয়ান রবিন (২৩) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুন) দিবাগত রাতে পৌরশহরে শিলাসী মাজারবাড়ি রোডের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নাহিয়ান রবিন পৌর শহরে ৮নং ওয়ার্ডের শিলাসী কলাবাগান এলাকার মো. মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের এইচএসসির অনিয়মিত শিক্ষার্থী ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের ৮নং ওয়ার্ড বউবাজারে একটি দোকানে বন্ধুদের নিয়ে নিজের জন্মদিন পালন করেন নাহিয়ান রবিন। জন্মদিনের অনুষ্ঠান পালন শেষে বন্ধু শাকিবুল হাসান মাসুমের সঙ্গে নিয়ে মোটরসাইকেল করে বাসায় ফিরছিলেন তিনি। মোটরসাইকেল চালাচ্ছিলেন বন্ধু শাকিবুল হাসান মাসুম।

মোটরসাইকেল শহরের মাজারবাড়ি কলাবাগান রোডে আফতাব উদ্দিনের বাসাসংলগ্ন পৌঁছলে সেখানে পূর্ব থেকে ওতপেতে থাকা দুর্বৃত্তরা চোখে মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে তাদের পথরোধ করে। পরে রড ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে তাকে রাস্তায় ফেলে চলে যায়। এ সময় দৌডে পালিয়ে যান বন্ধু শাকিবুল হাসান মাসুম। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন এবং স্বজনরা ছুটে এসে আশঙ্কাজনক নাহিয়ান রবিনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৯ জুন) ভোররাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন নাহিয়ানের বন্ধু শাকিবুল হাসান মাসুম।

নিহত রবিনের মা শান্তা বেগম বলেন, আমার ছেলের ওপর ওরা পূর্বপরিকল্পিত হামলা করে হত্যা করেছে। যারা আমার বুক খালি করছে, আমি তাদের বিচার চাই।

এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত স্টিলের পাইপ, লোহার রড উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের ঘটনা সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে অস্ত্র গ্রেফতার করেছে বলে পুলিশ জানিয়েছেন।

গফরগাঁও থানার ওসি মো. আতিকুর রহমান জানান, নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজিব নামে এক যুবককে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ১৬ রাউন্ড তাজাগুলি, একটি ম্যাগাজিন, একটি খালি কার্তুজ, চাপাতি ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় পুলিশ জানিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

উল্টোপথে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনা দুমড়েমুচড়ে নিহত ২

উল্টোপথে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনা দুমড়েমুচড়ে নিহত ২

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম