Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

Advertisement

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পিএম

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

Advertisement

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস কক্ষে প্রধান শিক্ষক ও তার স্ত্রী ওই বিদ্যালয়ের নারী শিক্ষকের মধ্যে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়ানো দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

একই সঙ্গে স্বামী-স্ত্রী সম্পর্কের ওই দুই শিক্ষককে বদলির সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে বিষয়টি জানা গেছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্কুল চলাকালে শিক্ষকদের কক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি তদন্ত করতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে বুধবার প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এরপর বৃহস্পতিবার ওই দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে এবং শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের দুজনকেই বদলির সুপারিশ করে অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

সম্প্রতি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগমের মধ্যে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

বিষয়টি নজরে আসে উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তাদের। এ নিয়ে জেলাজুড়ে নিন্দার ঝড় ওঠে।

এলাকাবাসী ও স্কুলের শিক্ষকদের সূত্রে জানা যায়, ২০০৪ সালে আফজাল হোসেন ও আসমা বেগমের বিয়ে হয়। তাদের বিশ্ববিদ্যালয়পড়ুয়া একটি কন্যাসন্তান রয়েছে। স্বামী-স্ত্রী দুজনেই আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ২০১১ সালে তারা এ বিদ্যালয়ে যোগদান করেন।

তবে প্রায় ১৪ বছর ধরে পারিবারিক বিরোধের জেরে তারা আলাদা বসবাস করছেন। বিরোধকে কেন্দ্র করে তাদের দুজনের মধ্যে আদালতে মামলাও চলছে। এর মধ্যে সম্প্রতি বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগম আবারও পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে মারামারি ও ধস্তাধস্তিতে জড়ান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, গুলিতে নিহত ১

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

লটারিতে প্রথম হয়েও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি

স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম

যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম

চিহ্নিত মাদক কারবারির সঙ্গে গভীর রাতে পুলিশের ‘বৈঠক’

চিহ্নিত মাদক কারবারির সঙ্গে গভীর রাতে পুলিশের ‘বৈঠক’

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ছয় মাসের জন্য ব্রাহ্মণপাড়া এনসিপির নেতৃত্বে যারা

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

ফুলসজ্জিত গাড়িতে প্রিয় শিক্ষিকাকে বিদায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম