Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

Advertisement

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পিএম

স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

Advertisement

ময়মনসিংহের গৌরীপুরে স্বজন সমাবেশের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে স্বজনরা প্রতীকীভাবে বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করেন।

উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্কাউটের সম্পাদক ও ডক্টর রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু ও কাজী আব্দুল্লাহ আল আমিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, অর্থ সম্পাদক শামীম খান, গৌরীপুর উদীচী সংসদের সভাপতি ওবায়দুর রহমান, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, আব্দুর রউফ দুদু, হুমায়ুন কবীর সুমন, উপজেলা স্বজনের সহ-সভাপতি একেএম মাহফুজুর রহমান ও মো. ফিরোজ মিয়া।

এছাড়া আরও বক্তব্য রাখেন- গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী সানজানা তাসনিম তারিন, ফয়জুর নাহার লিয়া, স্বজন মাজহারুল ইসলাম, অলকেশ পণ্ডিত এবং যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিতদের মূলধারায় আনতে চান প্রধানমন্ত্রী: পর্যটনমন্ত্রী

‘আমি এমপি হবো, কখনো ভাবিনি’

‘আমি এমপি হবো, কখনো ভাবিনি’

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুই নারীসহ তিনজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুই নারীসহ তিনজনের মৃত্যু

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র!

গৌরীপুরের ডাকঘরে এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র!

বাবার বিক্রি করে দেওয়া ১৩ মাসের শিশু ফিরল মায়ের কোলে

বাবার বিক্রি করে দেওয়া ১৩ মাসের শিশু ফিরল মায়ের কোলে

আরও পড়ুন

স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

স্বজনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরীপুরে বাল্যবিয়ে বিরোধী শোভাযাত্রা

গাজীপুর সিটির ২৫৮৭ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন

গাজীপুর সিটির ২৫৮৭ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন

ফরিদপুরে শাশুড়ি ও পুত্রবধূর নামে সারের ডিলারশিপ

ফরিদপুরে শাশুড়ি ও পুত্রবধূর নামে সারের ডিলারশিপ

পদ্মায় বিলীন ৮ কোটি টাকার সেতু

পদ্মায় বিলীন ৮ কোটি টাকার সেতু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম