Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাবার বিক্রি করে দেওয়া ১৩ মাসের শিশু ফিরল মায়ের কোলে

Advertisement

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩২ পিএম

বাবার বিক্রি করে দেওয়া ১৩ মাসের শিশু ফিরল মায়ের কোলে

Advertisement

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাষণ্ড বাবার বিক্রি করে দেওয়া ১৩ মাসের শিশু মোজাহিদকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন আদালত। ঢাকার দোহার থেকে উদ্ধার হওয়া শিশুটিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মায়ের জিম্মায় দেওয়া হয়।

বৃহস্পতিবার ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর আমলি আদালতের বিচারক ইকবাল হোসাইন অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজুর আবেদনের পরিপ্রেক্ষিতে শিশু মোজাহিদকে তার মা রোজিনা আক্তারের জিম্মায় দেওয়ার আদেশ দেন।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার রাজিবপুর ইউনিয়নের মাইজহাটি সুতিভরাট গ্রামের বাসিন্দা নাঈম তার ১৩ মাসের শিশুপুত্রকে ২ লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুর মা রোজিনা আক্তার বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে গত ৬ অক্টোবর ঢাকার দোহারে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। সেখান থেকে শিশুটির ক্রেতা আবেদ মোল্লা (৩৫), তার স্ত্রী শিখা (৩৫), শিশুটির দাদা উজ্জ্বল (৫০), দাদি আয়েশা (৪৫) এবং উচাখিলা গ্রামের শরীফা খাতুন (৩৫) নামে এক নারীসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়। পরে মানবপাচার দমন আইনের মামলায় গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এ বিষয়ে রোজিনা আক্তারের আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজু জানান, আদালত সবদিক বিবেচনা করে শিশুটিকে তার মায়ের জিম্মায় দিয়েছেন। তবে এ মামলার প্রধান অভিযুক্ত বাবা নাঈম এখনো গ্রেফতার হয়নি; তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।

আদালতের মাধ্যমে হারানো সন্তানকে বুকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন মা রোজিনা আক্তার। তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, এ মর্মান্তিক ঘটনাটি নিয়ে ইতোপূর্বে দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশিত হয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুই নারীসহ তিনজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুই নারীসহ তিনজনের মৃত্যু

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র!

গৌরীপুরের ডাকঘরে এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র!

ফ্যামিলি কার্ডের আশায় দিলেন টিপসই, পরে জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের আশায় দিলেন টিপসই, পরে জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

২ লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার

২ লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার

জমি নিয়ে বিরোধে হত্যা: ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

জমি নিয়ে বিরোধে হত্যা: ৩ ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

আরও পড়ুন

তাজমীন হত্যাকাণ্ড: সুমনের দেওয়া তথ্যে মোবাইল উদ্ধার

তাজমীন হত্যাকাণ্ড: সুমনের দেওয়া তথ্যে মোবাইল উদ্ধার

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

পদ্মার দুর্গম চরে দিনভর পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫

এমপি নায়াব ইউসুফ ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না

ফরিদপুরে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা সহ্য করা হবে না

রাজশাহীর চরে বন্দুক-এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

রাজশাহীর চরে বন্দুক-এয়ারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম