Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের

Advertisement

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৪:০৭ পিএম

সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের

ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঘটেছে ভিন্নধর্মী এক ঘটনা। দীর্ঘদিনের ব্রাজিলের সমর্থক মো. মিন্টু মিয়া সেভেন আপের বোতলে দুধ ভর্তি করে তা দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে সৌদি আরব ফুটবল দলের সমর্থক হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খড়মপুর হযরত শাহ পীর সৈয়দ আহম্মদ গেছুদারাছ কেল্লা শাহ (রহ.) মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। 

মো. মিন্টু মিয়া আখাউড়া পৌরশহরের টানপাড়া গ্রামের মৃত জজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রাজিল ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত মিন্টু মিয়া মঙ্গলবার বিকালে জনসম্মুখে সেভেন আপের খালি বোতলে দুধ ভর্তি করেন। পরে ওই দুধ দিয়ে গোসল করে নিজেকে ‘পবিত্র’ ঘোষণা করে সৌদি আরবের জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে জড়িয়ে সমর্থন প্রকাশ করেন। এ সময় স্থানীয়দের নিয়ে একটি আনন্দ মিছিলও করেন তিনি। তার এ কর্মকাণ্ড দেখতে উৎসুক জনতার ভিড় জমে এলাকায়।

দল পরিবর্তনের কারণ সম্পর্কে জানতে চাইলে মিন্টু মিয়া বলেন, ব্রাজিল একটি অমুসলিম দেশ এবং তারা বিশ্বে মুসলিম হত্যায় জড়িত বলে আমি মনে করি। তাই বিবেকের তাড়নায় আমি ব্রাজিলের সমর্থন থেকে চিরতরে সরে আসলাম। এর বদলে আমাদের প্রিয় আরব দেশ ও মুসলমানদের পুণ্যভূমি সৌদি আরবের ফুটবল দলের প্রতি সমর্থন জানাচ্ছি।

নতুন দলের প্রতি নিজের ভালোবাসা আরও জোরালোভাবে প্রকাশ করতে বড় পরিকল্পনার কথাও জানান তিনি। মিন্টু মিয়া ঘোষণা দেন, ১১ জুন সকালে সৌদি আরবের প্রতি তার সমর্থন ও ভালোবাসার প্রতীক হিসেবে ৫০০ ফুট দীর্ঘ একটি বিশাল সৌদি আরবের পতাকা প্রদর্শন করবেন।

টানপাড়া এলাকার বাসিন্দা মো. ফারক আহমেদ বলেন, প্রতি লিটার ৮০ টাকা দরে কেনা দুধ মিন্টু মিয়া সেভেন আপের বোতলে ভরে ওই বোতল থেকে ঢেলে গোসল করে তিনি আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হয়েছেন। এ সময় উপস্থিত সৌদি আরব সমর্থকেরা তাকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান এবং আনন্দ মিছিল করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হারামাইনের নিরাপত্তা রক্ষায় বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

হারামাইনের নিরাপত্তা রক্ষায় বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

মদিনায় মিসাইল ছোড়ার অভিযোগ নিয়ে যা বলল হুথিরা

মদিনায় মিসাইল ছোড়ার অভিযোগ নিয়ে যা বলল হুথিরা

মদিনায় ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি

মদিনায় ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি

মক্কায় যে অপরাধে ফাঁসি হলো বাংলাদেশি নারী-পুরুষের

মক্কায় যে অপরাধে ফাঁসি হলো বাংলাদেশি নারী-পুরুষের

মক্কায় বাংলাদেশি নারী-পুরুষের ফাঁসি কার্যকর

মক্কায় বাংলাদেশি নারী-পুরুষের ফাঁসি কার্যকর

আরও পড়ুন

শাহ আমানতে দেড় মাসে ৯ বার চুরি, নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন

শাহ আমানতে দেড় মাসে ৯ বার চুরি, নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন

২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

আইভীর দুই আইনজীবীকে ৪ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম