Logo
Logo
×

Advertisement

জাতীয়

মক্কায় যে অপরাধে ফাঁসি হলো বাংলাদেশি নারী-পুরুষের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পিএম

মক্কায় যে অপরাধে ফাঁসি হলো বাংলাদেশি নারী-পুরুষের

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংগৃহীত ছবি

Advertisement

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ এবং মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের অভিযোগ উঠেছে দুই বাংলাদেশির বিরুদ্ধে। ওই কাণ্ডে দোষীসাব্যস্ত হওয়ায় অভিযুক্ত নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি সরকার।

বুধবার (১৪ অক্টোবর) তাদের এই দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদিভিত্তিক সংবাদমাধ্যম ‘আজেল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আব্দুল বাছির এবং সিথি আক্তার। বাংলাদেশে তাদের বাড়ি কোথায়, তা জানা যায়নি।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী ওই দুই বাংলাদেশিকে আটক করে। পরে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় এবং মামলাটি আদালতে পাঠানো হয়।

বিচারিক কার্যক্রম শেষে আদালত তাদের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে দোষী সাব্যস্ত করেন। মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘন, ঘটনার স্থান ও সময় এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় নিয়ে বিচারক তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন।

বিবৃতিতে বলা হয়, আদালত ‘তা’জির’ বা বিবেচনামূলক শাস্তি হিসেবে তাদের মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট উচ্চতর কর্তৃপক্ষ ওই রায় বহাল রাখে। এরপর দণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং সেখানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধ এবং নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার চেষ্টা করলে তাকে কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে।

তবে দুই বাংলাদেশির বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কী ধরনের অনৈতিক কাজের অভিযোগ আনা হয়েছিল, সে বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি। ঘটনাটি মক্কার কোন মসজিদে ঘটেছিল, সে তথ্যও প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মক্কায় বাংলাদেশি নারী-পুরুষের ফাঁসি কার্যকর

মক্কায় বাংলাদেশি নারী-পুরুষের ফাঁসি কার্যকর

সৌদি আরব ভ্রমণে নাগরিকদের সতর্ক করল তিন দেশ

সৌদি আরব ভ্রমণে নাগরিকদের সতর্ক করল তিন দেশ

সৌদিকে ফের হুঁশিয়ারি, লক্ষ্য এবার দুই জায়গা

সৌদিকে ফের হুঁশিয়ারি, লক্ষ্য এবার দুই জায়গা

৩ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাহায্য চায় ইয়েমেন

৩ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাহায্য চায় ইয়েমেন

হরমুজের কাছে ডুবল আরও ২ জাহাজ

হরমুজের কাছে ডুবল আরও ২ জাহাজ

চীনা যন্ত্রাংশ দিয়ে মিসাইল বানাচ্ছে হুথিরা, লক্ষ্য সৌদি ও ইসরাইল

চীনা যন্ত্রাংশ দিয়ে মিসাইল বানাচ্ছে হুথিরা, লক্ষ্য সৌদি ও ইসরাইল

আরও পড়ুন

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা

বিশ্ব হাত ধোয়া দিবস হাত ধোয়ার অভ্যাসে কমে বড় রোগের ঝুঁকি

হাত ধোয়ার অভ্যাসে কমে বড় রোগের ঝুঁকি

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি

শুক্রবার মনোনয়ন ফরম দেবে বিএনপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম