Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাচাকে বাবা বানিয়ে সম্পত্তি বিক্রি, চাচাতো ভাইকে পিটিয়ে জখমের অভিযোগ

Advertisement

Icon

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:১৭ পিএম

চাচাকে বাবা বানিয়ে সম্পত্তি বিক্রি, চাচাতো ভাইকে পিটিয়ে জখমের অভিযোগ

Advertisement

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে জাল-দলিল করে প্রায় ১ কোটি টাকার সম্পত্তি বিক্রির অভিযোগ উঠেছে। এতে প্রতিবাদ করায় জমির মালিককে প্রাণনাশের হুমকি কেন্দ্র করে মো. হযরত আলীকে মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১০ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর সিরাজদিখান থানায় অভিযোগ দিয়েছেন মো. হযরত আলী।

সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের বাসিন্দা মো. হযরত আলী অভিযোগ করেন, মো. আক্কাস আলী ও হামেদ আলী তার চাচা রেজু বেপারীকে নিজের বাবা হিসেবে দেখিয়ে জাল কাগজপত্র ও দলিল তৈরি করে প্রায়বালুচর মৌজার ১৪৩নং খতিয়ানের ২২৭৯ ও ২২৮০নং দাগের কোটি টাকা মূল্যের ৪৪ শতাংশ জমি বিক্রি করে দিয়েছেন। বিষয়টি নিয়ে তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করেন এবং রড দিয়ে পিটিয়ে আহত করেন বলে অভিযোগ করেন তিনি।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী মো. হযরত আলী বলেন, আমার বাবার নাম রেজু বেপারী। আর মো. আক্কাছ আলী ও মো. হামেদ আলী আমার চাচাতো ভাই।

তিনি বলেন, আমি বাইরে থাকার সুযোগে আমার বাবা রেজু বেপারীকে মো. আক্কাছ আলী ও মো. হামেদ আলী তাদের বাবা সাজিয়ে জাল দলিলের মাধ্যমে সম্পত্তি বিক্রি করেছেন। আমি এর প্রতিবাদ করায় আক্কাছ আলী, আলউদ্দিন ও হামেদ আলী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং রড দিয়ে মারধর করে আহত করেছেন। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

স্থানীয় মো. শাজাহান মোল্লা বলেন, আমি ঘটনাস্থলের কাছে ছিলাম। হট্টগোল শুনে এগিয়ে গেলে দেখি হযরত আলীকে মারধর করা হচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক।

মোছা. রহিমা বেগম নামে এক নারী বলেন, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকালে ঝগড়ার একপর্যায়ে হযরত আলীকে মারধর করা হয়েছে বলে শুনেছি এবং পরে তাকে আহত অবস্থায় দেখতে পাই।

এ বিষয়ে জানতে বারবার চেষ্টা করেও অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩

সিরাজদিখানে ৬৪ বছরের পুরোনো খেলার মাঠ রক্ষার দাবি

সিরাজদিখানে ৬৪ বছরের পুরোনো খেলার মাঠ রক্ষার দাবি

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

খাটে বসে খেলছিল, সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

খাটে বসে খেলছিল, সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম