মিছিলের প্রস্তুতিকালে আ. লীগের ৪ সদস্য গ্রেফতার
Advertisement
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:০৯ পিএম
মিছিলের প্রস্তুতিকালে আ. লীগের ৪ সদস্য গ্রেফতার। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি।
বুধবার (১০ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা জেলা ডিবির (দক্ষিণ) ওসি সফিকুল ইসলাম সুমন।
ডিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল প্রজেক্টের সামনে মিছিলের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. সাগির (২৯), ঢাকা মহানগর দক্ষিণ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সক্রিয় সদস্য মো. জাকির হোসেন রকি (৩৮), কোন্ডা ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক জয়দীপ দাস (১৯) এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের বিভাগীয় উপ-সম্পাদক মো. আকাশ (২৯)।
পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের বিভিন্ন ধারায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। তারা ওই মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেফতারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

