Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:০৫ পিএম

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

Advertisement

আসন্ন বিশ্বকাপের উন্মাদনা টাঙ্গাইল কারাগারের বন্দিদের মাঝে ছড়িয়ে দিতে টেলিভিশন দিলেন জেলা প্রশাসক (ডিসি) শরীফা হক। বুধবার দুপুরে জেল সুপার মো. আনোয়ার হোসেনের মাধ্যমে ৩২ ইঞ্চির পাঁচটি টেলিভিশন হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, ফুটবল বিশ্বকাপের আমেজ যখন উত্তর আমেরিকা মহাদেশের সব দেশে ছড়িয়েছে, তখন টাঙ্গাইলের জেলা প্রশাসক টেলিভিশন দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন।

জেল সুপার মো. আনোয়ার হোসেন জানান, কারাগারের ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৩টি টেলিভিশন সচল রয়েছে। পরে বন্দিদের দাবির পরিপ্রেক্ষিতে ৩২ ইঞ্চি পাঁচটি টেলিভিশন দিয়েছেন জেলা প্রশাসক। বিশ্বকাপ ফুটবলের জন্য কারাগারে টিভি স্থাপনের মাধ্যমে কারাবন্দিদের মাঝে আনন্দ ও শৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে।

জেলা প্রশাসক শরীফা হক জানান, নিয়মিত জেলা কারাগার পরিদর্শনে গেলে কারাবন্দিরা অনুরোধ করেন তাদের জন্য বিশ্বকাপ ফুটবল দেখার ব্যবস্থা করার। একজন স্বাভাবিক মানুষের মতোই কারাবন্দিরও অধিকার রয়েছে বিশ্বকাপ ফুটবলের আনন্দে শরিক হওয়ার। তাদের দাবির পরিপ্রেক্ষিতে টেলিভিশন দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্ক

মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্ক

সরকারকে বিব্রত করতে কিছু দুষ্ট লোক অপকৌশল চালাচ্ছে: প্রতিমন্ত্রী শরীফুল

সরকারকে বিব্রত করতে কিছু দুষ্ট লোক অপকৌশল চালাচ্ছে: প্রতিমন্ত্রী শরীফুল

প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনায় সরকার

প্রতিটি ইউনিয়ন ও স্কুলে খেলার মাঠ করার পরিকল্পনায় সরকার

আরও পড়ুন

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

যুগান্তরে প্রতিবেদন প্রকাশ দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান

ফ্ল্যাটে তরুণীর ঝুলন্ত লাশ, প্রেমিক গ্রেফতার

ফ্ল্যাটে তরুণীর ঝুলন্ত লাশ, প্রেমিক গ্রেফতার

কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক ৩ মামলা

কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক ৩ মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম