Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আম খেয়ে একই পরিবারের একজনের মৃত্যু, অসুস্থ ৪

Advertisement

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১০:৪০ পিএম

আম খেয়ে একই পরিবারের একজনের মৃত্যু, অসুস্থ ৪

Advertisement

কয়রার মহারাজপুরে আম খাওয়ার পর ডায়রিয়ায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও চারজন সদস্য অসুস্থ হয়ে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

বুধবার (১০ জুন) লতিকা সানা (৫৫) নামের ওই নারীর মৃত্যু হয়। 

এছাড়া অসুস্থরা হলেন একই পরিবারের তুলসি সানা (৪২), ইন্দ্রজিৎ সানা (১৪), বিবেকানন্দ সানা (৬০) ও প্রকাশ সানা (৫১)। তারা সবাই মঠবাড়ি গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার (৯ জুন) রাতে পরিবারের পাঁচ সদস্য হায়াতখালী বাজার থেকে কেনা আম খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোর থেকে তারা পেটের সমস্যায় ভুগতে শুরু করেন। একপর্যায়ে অবস্থার অবনতি হলে বুধবার বিকালে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরিবারের নিকটাত্মীয় নীতিশ সানা বলেন, রাতে আম খাওয়ার পর পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েছিলেন। ভোর থেকে তাদের পেট খারাপ শুরু হয়। হাসপাতালে নেওয়ার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য জানান, ডায়রিয়ায় আক্রান্ত পাঁচজনকে বুধবার বিকালে হাসপাতালে আনা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

তিনি আরও বলেন, আমে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করা হয়ে থাকতে পারে। অথবা সংরক্ষণের সময় কোনো বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসায় তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম