Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পিকআপের বাম্পারে লুকানো ছিল ১০ হাজার পিস ইয়াবা

Advertisement

Icon

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৪:১০ পিএম

পিকআপের বাম্পারে লুকানো ছিল ১০ হাজার পিস ইয়াবা

গ্রেফতাররা

Advertisement

চট্টগ্রামের লোহাগাড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপের বাম্পারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহণে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামের আলী হোসেনের ছেলে মো. মনির হোসেন (৩৯) এবং কক্সবাজার পৌরসভার দক্ষিণ কলাতলী ঝিলংজা এলাকার ছালেহ আহামদের ছেলে রিয়াদুল ইসলাম (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, লোহাগাড়া থানা পুলিশ মহাসড়কে যানবাহনে তল্লাশি চালানোর সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি সাদা রঙের পিকআপকে সন্দেহজনক মনে হলে থামানোর সংকেত দেওয়া হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালানো হলে গ্রেফতাররা স্বীকার করেন, পিকআপটির পেছনের বাম্পারের ভেতরে ইয়াবা লুকিয়ে রাখা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাম্পার খুলে বিশেষভাবে মোড়ানো সাদা পলিথিনের পাঁচটি প্যাকেট থেকে টিস্যু পেপারে মোড়ানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ওসি মো. আব্দুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তারা অত্যন্ত কৌশলে পিকআপের বাম্পারের ভেতরে ইয়াবাগুলো লুকিয়ে রেখেছিল। উদ্ধার ইয়াবার পরিমাণ ১০ হাজার পিস। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে লোহাগাড়া থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লেবুভর্তি বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা

লেবুভর্তি বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা

মায়ের বাসায় চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেফতার

মায়ের বাসায় চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেফতার

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ পিল, দেখা দিচ্ছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ পিল, দেখা দিচ্ছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে

ইয়াবাসহ গ্রেফতার মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ডে

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম