Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দশমিনায় বিদ্যুৎস্পর্শে ২ জনের মৃত্যু, আহত ৪

Advertisement

Icon

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:৪২ পিএম

দশমিনায় বিদ্যুৎস্পর্শে ২ জনের মৃত্যু, আহত ৪

ফাইল ছবি

Advertisement

পটুয়াখালীর দশমিনায় বিদ্যুৎস্পর্শে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। 

শনিবার (১৩ জুন) বিকালে উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহতরা দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা যুগান্তরকে বলেন, ঘটনার দিন উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামের শানু হাওলাদারের বাড়িতে শ্রমিকরা গভীর নলকূপ স্থাপনের কাজ করছিলেন। এ সময় গভীর নলকূপের কাজের ব্যবহৃত শ্রমিকদের হাতে থাকা একটি লোহার পাইপ অসাবধানতাবশত বিদ্যুতের খুঁটির তারে গিয়ে লাগে। এতে বিদ্যুৎস্পর্শ হয়ে শ্রমিকরা গুরুতর আহত হন।  

আহতদের মধ্যে উপজেলার আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামের রোশন আলী প্যাদার ছেলে মো. বেল্লাল হোসেন ও মো. ইউসুফ নামে দুই শ্রমিক মারা যান। এদের মধ্যে মো. ইউসুফের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা গেছে। এ ঘটনায় আহত আরও চার শ্রমিক দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন।

দশমিনা থানার ওসি মো. আতিকুল ইসলাম বলেন, এ বিষয় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম