উলিপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
Advertisement
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৭:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামের উলিপুরে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার থেতরাই ও তবকপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর বসুনিয়াপাড়া এলাকার সহিদুল ইসলামের শিশুকন্যা মুনতাহা আক্তার (৩) দুপুরে বাড়ির পাশে পুকুরপাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় সবার অগোচরে মুনতাহা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা তাকে খুঁজে না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন।
অপরদিকে তবকপুর ইউনিয়নের বামনাছড়া ফারাজিপাড়া এলাকার প্রদীপ কুমার বর্মনের দুই বছরের ছেলে সাধন বর্মন বাড়ির উঠানে খেলছিল। সবার অজান্তে কোনো এক সময় সে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান এবং উদ্ধার করে মৃত অবস্থায় শনাক্ত করেন।
থেতরাই ইউনিয়ন পরিষদের সদস্য আবু বক্কর সিদ্দিক মুনতাহার পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
