Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যুগান্তরে সংবাদ প্রকাশের জের

ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে কলমাকান্দায় পুনরায় সরকারি ধান ক্রয় শুরু

Advertisement

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৭:৫৮ পিএম

ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে কলমাকান্দায় পুনরায় সরকারি ধান ক্রয় শুরু

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ফাইল ছবি।

Advertisement

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বস্তার সংকটে এক সপ্তাহ বন্ধ থাকার পর পুনরায় সরকারি ধান ক্রয় কার্যক্রম শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরে এসেছে স্থানীয় কৃষকদের মধ্যে।

নতুন বস্তা সরবরাহ পাওয়ার পর মঙ্গলবার (১৬ জুন) দুপুর থেকে ধান সংগ্রহ কার্যক্রম পুনরায় শুরু হয়।

এর আগে গত রোববার দৈনিক যুগান্তরের প্রিন্ট সংস্করণে ‘বস্তা-সংকটে সরকারি ধান ক্রয় বন্ধ, কলমাকান্দায় বিপাকে কৃষক’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের হস্তক্ষেপে বস্তা সংকট নিরসন হয় এবং পুনরায় সরকারি ধান ক্রয় কার্যক্রম চালু করা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে কলমাকান্দা উপজেলায় কৃষকদের কাছ থেকে ২ হাজার ৩১৯ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের সরকারি ক্রয়মূল্য ৩৬ টাকা, অর্থাৎ প্রতি মণ ১ হাজার ৪৪০ টাকা। রোববার পর্যন্ত মাত্র ১৭০ টন ধান সংগ্রহ করা হয়েছে। সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মুসলিমা বেগম বলেন, নতুন বস্তা হাতে পাওয়ার পর মঙ্গলবার দুপুর থেকে পুনরায় ধান ক্রয় কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ করা সম্ভব হবে।

এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গত কয়েক দিন ধরে সরকারি ধান ক্রয় কার্যক্রম বন্ধ ছিল। বিষয়টি আমার জানা ছিল না। যুগান্তরে প্রকাশিত সংবাদটি আমার নজরে আসে। পরে বিষয়টি গুরুত্বসহকারে দেখে তাৎক্ষণিকভাবে খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করি। তাদের উদ্যোগে দ্রুত বস্তার ব্যবস্থা করা হয়েছে। কৃষকদের স্বার্থে সরকারি ধান সংগ্রহ কার্যক্রম যেন নির্বিঘ্নে চলতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

এনসিপির জেলা কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল

এনসিপির জেলা কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল

সাংবাদিক আলিফ হত্যা: প্রাঙ্গণের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সাংবাদিক আলিফ হত্যা: প্রাঙ্গণের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

সাংবাদিক আলিফ হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সাংবাদিক আলিফ হত্যায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

গোপনে ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইল

গোপনে ভিডিও ধারণ করে গৃহবধূকে ব্ল্যাকমেইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম