Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৬:৫৫ পিএম

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংকে নেমে নিহত দুই শ্রমিক। ছবি: সংগৃহীত

Advertisement

পটুয়াখালী সদরে নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নেমে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (১৭ জুন) সকালে উপজেলার কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চৌদ্দবুড়িয়া এলাকার শিকদার বাড়ির আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে মোহাম্মদ নূহু (২৫) এবং একই এলাকার মোহাম্মদ আশরাফ চৌকিদার (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি নতুন নির্মিত সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নূহু। একপর্যায়ে তিনি ট্যাংকের ভেতরেই অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে আশরাফ মোল্লা ট্যাংকের ভেতরে নামলে তিনিও অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ট্যাংকের একটি অংশ ভেঙে দুজনকে বাইরে বের করে আনলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়। 

আরও পড়ুন
ভাইয়ের হাতে বড় ভাই খুন

স্থানীয়দের ধারণা, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। পুলিশ ঘটনাস্থলের তথ্য সংগ্রহ করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম