Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নবগঠিত চারটি ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

Advertisement

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:২০ পিএম

নবগঠিত চারটি ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

Advertisement

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় নবগঠিত বহুল আলোচিত চারটি ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব করা হয়েছে।

শিবগঞ্জ ও মোকামতলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান মঙ্গলবার বিকালে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে প্রশাসক নিয়োগের নাম প্রস্তাব পাঠিয়েছেন।

বুধবার বিকালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক চিঠিতে বলা হয়েছে- বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় নবসৃষ্ট ‘মীরবাড়ী’, ‘স্বর্ণগ্রাম’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়ন পরিষদ গঠন হয়েছে। ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ সালের ১৮ ধারা অনুযায়ী নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ওইসব ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করা প্রয়োজন।

প্রশাসক নিয়োগে চার সরকারি কর্মকর্তারা হলেন- শিবগঞ্জ উপজেলায় মীরবাড়ী ইউনিয়নের জন্য উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, মোকামতলা উপজেলায় স্বর্ণগ্রাম ইউনিয়নের জন্য শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সীমান্ত ইউনিয়নের জন্য শিবগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশল নাজমুল হোসাইন এবং দিগন্ত ইউনিয়নের জন্য শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গেজেট অনুযায়ী ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে স্বর্ণগ্রাম ইউনিয়ন গঠন করা হয়েছে। ১৭টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৮ হাজার ৯৩৪ জন। সৈয়দপুর ইউনিয়ন ভেঙে সীমান্ত ইউনিয়ন গঠন করা হয়েছে। ১১টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৬ হাজার ২৬৭ জন। এছাড়া দেউলী ইউনিয়ন ভেঙে দিগন্ত ইউনিয়ন গঠন করা হয়েছে। ৮টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৭ হাজার ৭৫৯ জন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

বৃহস্পতিবার ২০ ঘণ্টা গ্যাস থাকছে না বগুড়ায়

বৃহস্পতিবার ২০ ঘণ্টা গ্যাস থাকছে না বগুড়ায়

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

আরও পড়ুন

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম