Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যার দায় স্বীকার বিধানের

Advertisement

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:৪৬ পিএম

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যার দায় স্বীকার বিধানের

Advertisement

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে শিশু নন্দিনীকে হত্যার ঘটনায় তার বাবা নলিনী কান্ত মামলা করেছেন। আসামি করা হয়েছে পুলিশের হাতে আটক বিধান চন্দ্রসহ তার বাবা ও মাকে।

এদিকে ঘটনার দিন দুই আসামিকে মব তৈরির মাধ্যমে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলেও জানিয়েছেন পুলিশ সুপার। এ ঘটনায় জেলা পুলিশ ও জেলা প্রশাসন পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে।

বুধবার বিকালে হত্যার দায় স্বীকার করে বিধান চন্দ্র আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এর আগে জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

আদিতমারী থানার উপপরিদর্শক সরদার তাজরুল ইসলাম জানিয়েছেন, হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে বিধান ও তার বাবাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মঙ্গলবার রাত ১১টায় ময়নাতদন্ত শেষে নন্দিনীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে রাতেই শেষকৃত্য সম্পন্ন হয়।

পুলিশ সুপার মো. সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের নিয়ে আসার সময় আমরা মবের শিকার হই। আমরা ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসব।

সোমবার নিখোঁজ হয় নন্দিনী। মঙ্গলবার সকালে বাড়ির পাশের ভুট্টাখেতে মাটির নিচ থেকে নন্দিনীর বস্তাবন্দি লাশ উদ্ধার হয়। এ ঘটনা কেন্দ্র করে ফলিমারী গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ

লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ

বিচারক আরিফুল ইসলাম বরখাস্ত

বিচারক আরিফুল ইসলাম বরখাস্ত

চলন্ত বাসে সন্তান প্রসব, যে সুবিধা পাবে মা ও শিশু

চলন্ত বাসে সন্তান প্রসব, যে সুবিধা পাবে মা ও শিশু

পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

ফাঁকা গুলি ছুড়ে ধরলা নদী থেকে নৌকা নিয়ে গেল বিএসএফ

ফাঁকা গুলি ছুড়ে ধরলা নদী থেকে নৌকা নিয়ে গেল বিএসএফ

সরকারি কাজে বাধা, বিএনপির চার নেতাসহ গ্রেফতার ৬

সরকারি কাজে বাধা, বিএনপির চার নেতাসহ গ্রেফতার ৬

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম