Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু

Advertisement

Icon

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৭:৩৮ পিএম

দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ইউসুফ মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ (৩) নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মো. হেদায়েতউল্লাহর একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউসুফ তার নানার বাড়ি কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে বেড়াতে এসেছিল। সেখান থেকে পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বাড়িতে ফেরার পথে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউসুফ গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. হাবিবুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

ছাত্রলীগ সদস্য টিটু গ্রেফতার

ছাত্রলীগ সদস্য টিটু গ্রেফতার

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

২৯ কেজি ৯০০ গ্রাম ওজনের পার্শেল ডাকঘরে এসে হয়ে গেল ১৯ কেজি!

২৯ কেজি ৯০০ গ্রাম ওজনের পার্শেল ডাকঘরে এসে হয়ে গেল ১৯ কেজি!

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম