Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাঙ্গলকোটে স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ

Advertisement

Icon

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:৩২ পিএম

নাঙ্গলকোটে স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ

Advertisement

কুমিল্লার নাঙ্গলকোটে ফারহানা আক্তার মরিয়ম (২৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী শাহিন মিয়ার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের শ্যামপুর ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম দুই সন্তানের জননী। তিনি পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। ঘটনাস্থল থেকে মরিয়মের লাশ উদ্ধার করে স্বামী শাহিন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।

নিহতের ভাই রবিউল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে শাহিন মিয়া মোবাইল ফোনে মরিয়মের মৃত্যুর খবর দেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে মরিয়মের নাক, কান ও মুখ দিয়ে রক্তক্ষরণ হতে দেখেন।

তাদের দাবি, মরিয়মকে হত্যা করা হয়েছে। পরে তারা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী শাহিন মিয়াকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: কৃষিমন্ত্রী

ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: কৃষিমন্ত্রী

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম