Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাগাতিপাড়ায় নিরাপত্তাকর্মীর আত্মহত্যা

Advertisement

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:০৪ পিএম

বাগাতিপাড়ায় নিরাপত্তাকর্মীর আত্মহত্যা

বিপুল কুমার সরকার। ছবি: সংগৃহীত

Advertisement

নাটোরের বাগাতিপাড়ায় গ্যাস ট্যাবলেট সেবনের পর বিপুল কুমার সরকার (৪৩) নামে ব্যাংকের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার পাঁকা ইউনিয়নের কৃষ্ণপুর (গালিমপুর) গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বিপুল কুমার সরকার ওই গ্রামের মৃত অদ্বৈত প্রসাদ সরকারের ছেলে। তিনি বগুড়ায় একটি বেসরকারি ব্যাংকে নিরাপত্তাকর্মী (সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিপুল কুমার সরকার বগুড়া থেকে নিজ বাড়িতে ফেরেন। বাড়িতে পৌঁছেই তিনি তার বড় বোন অর্চনা রানীকে জানান যে, তিনি কোমল পানীয়ের সঙ্গে গ্যাস ট্যাবলেট সেবন করেছেন। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরে পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং লাশ থানায় নিয়ে যায়।

পরিবারের সদস্যদের দাবি, বিপুল কুমার সরকার দীর্ঘদিন ধরে বিভিন্ন ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাদের ধারণা, ঋণের চাপ থেকেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।

বাগাতিপাড়া মডেল থানার ওসি মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে শনিবার লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি

মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি

পূজার ছুটিতে স্ত্রীকে নিয়ে বেরিয়ে আর ফেরা হলো না হিমেশের

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ পূজার ছুটিতে স্ত্রীকে নিয়ে বেরিয়ে আর ফেরা হলো না হিমেশের

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

বাস-ট্রাক সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দুই চালকের বিরুদ্ধে মামলা

বাস-ট্রাক সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দুই চালকের বিরুদ্ধে মামলা

এক পরিবারে বাবা-মেয়ের মৃত্যু, মা ও ছেলে হাসপাতালে

বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১২ এক পরিবারে বাবা-মেয়ের মৃত্যু, মা ও ছেলে হাসপাতালে

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত যাদের পরিচয় মিলেছে

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত যাদের পরিচয় মিলেছে

আরও পড়ুন

চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন

চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন

বরেন্দ্রভূমিতে প্রথম মিয়াওয়াকি ফরেস্ট

বরেন্দ্রভূমিতে প্রথম মিয়াওয়াকি ফরেস্ট

নতুন করে আলোচনায় এমপি সান্টু বরিশালে এক মহল্লায় তিন মেয়র প্রার্থী

বরিশালে এক মহল্লায় তিন মেয়র প্রার্থী

অপ্রতিম হত্যা আইফোনই কারণ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

আইফোনই কারণ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম