Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

বড়াইগ্রামে শিশু ধর্ষণ চেষ্টার আসামি গ্রেফতার

Advertisement

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৬:৪২ পিএম

বড়াইগ্রামে শিশু ধর্ষণ চেষ্টার আসামি গ্রেফতার

মো. আয়নাল খন্দকার। ছবি: সংগৃহীত

Advertisement

নাটোরের বড়াইগ্রামে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি মো. আয়নাল খন্দকার (৫০) কে পাবনা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার তাকে বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

র‌্যাব জানায়, গত রোববার (২১ জুন) রাতে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প এবং র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের যৌথ অভিযানে পাবনা জেলার চাটমোহর উপজেলার গাইনগর বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আয়নাল খন্দকার উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত রফিন খন্দকারের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১৮ জুন সকালে উপজেলার শ্রীরামপুর গ্রামের ওই শিশু দোকানে যাওয়ার পথে আয়নাল তাকে বাড়ির ভেতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে তার চিৎকারে পথচারীরা এগিয়ে এলে সে পালিয়ে যায়। পরে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন বলে র‌্যাব সুত্রে জানা গেছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম