Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

Advertisement

Icon

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:১৭ পিএম

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

Advertisement

কুড়িগ্রামের রৌমারীতে এক প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণচেষ্টার সময় জাকির হোসেন নামে এক যুবলীগ নেতাকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করেছেন গ্রামবাসী। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

এদিকে অপরাধীকে পুলিশে হস্তান্তরের সময় তার ফাঁসির দাবিতে এলাকায় তুমুল বিক্ষোভ প্রদর্শন করেছেন বিক্ষুব্ধ জনতা।

রোববার (২১ জুন) গভীর রাতে উপজেলার পূর্বকাউয়ারচর এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে।

আটক জাকির হোসেন স্থানীয় যুবলীগের নেতা হিসেবে পরিচিত। তবে তার পদবি জানা যায়নি। এছাড়া তিনি ইউনিয়ন পরিষদের সদস্য বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বকাউয়ারচর এলাকার বাসিন্দা মিজানুর রহমান দীর্ঘদিন ধরে মালদ্বীপে কর্মরত রয়েছেন। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে একই এলাকার যুবলীগ নেতা জাকির হোসেন প্রায় রাতেই প্রবাসীর স্ত্রীর বাড়িতে গিয়ে কুপ্রস্তাব দিয়ে আসছিল এবং উত্ত্যক্ত করত।

রোববার দিবাগত রাত ৩টার দিকে জাকির হোসেন সুযোগ বুঝে ওই প্রবাসীর বাড়ির বেড়া কেটে ভেতরে প্রবেশ করে এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ভুক্তভোগী নারীর চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন। তারা যুবলীগ নেতা জাকিরকে অস্ত্রসহ হাতেনাতে ধরে ফেলেন এবং হাত-পা বেঁধে মারপিট করেন।

খবর পেয়ে রৌমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে। গণধোলাইয়ে আহত জাকিরকে প্রথমে রৌমারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ যখন জাকিরকে আটক করে থানায় নিয়ে যাচ্ছিল, তখন শত শত এলাকাবাসী জড়ো হয়ে তার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্লোগান দিতে থাকেন।

স্থানীয়দের দাবি, আটক জাকির হোসেন এলাকায় একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে খুন, মাদক ব্যবসা ও ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। এমনকি বর্তমানেও তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে বলে জানা গেছে।

রৌমারী থানার ওসি কাওছার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলার প্রস্তুতি চলছে। অপরাধী যেই হোক না কেন, আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও

দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও

রৌমারীতে এক সপ্তাহে নদীগর্ভে ১৭ ভিটে

ব্রহ্মপুত্রে তীব্র ভাঙন রৌমারীতে এক সপ্তাহে নদীগর্ভে ১৭ ভিটে

এক সপ্তাহে নদীগর্ভে ১৭ পরিবারের বসতভিটা, কাঁচা ধান কাটছেন কৃষকরা

ব্রহ্মপুত্রের তীব্র ভাঙন এক সপ্তাহে নদীগর্ভে ১৭ পরিবারের বসতভিটা, কাঁচা ধান কাটছেন কৃষকরা

অভাবে পূজার আনন্দ ম্লান ২০০ রবিদাস পরিবারের

অভাবে পূজার আনন্দ ম্লান ২০০ রবিদাস পরিবারের

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

আরও পড়ুন

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২০০

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২০০

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

নেত্রকোনায় বৃক্ষরোপণ করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

নেত্রকোনায় বৃক্ষরোপণ করলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম