Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাসের ব্যবধানে হিলিতে চালের দাম বেড়েছে কেজিতে ১৪ টাকা

Advertisement

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:৩৭ পিএম

মাসের ব্যবধানে হিলিতে চালের দাম বেড়েছে কেজিতে ১৪ টাকা

মাসের ব্যবধানে হিলিতে চালের দাম বেড়েছে কেজিতে ১৪ টাকা

Advertisement

ভরা মৌসুমে দিনাজপুরের হিলিতে এক মাসের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে ৭ থেকে ১৪ টাকা। দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষজন, দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের দাবি তাদের।

চালের দাম বৃদ্ধির কারণ হিসেবে মিলারদের সিন্ডিকেট ও আমদানিকারককে দুষছেন বিক্রেতারা। আমদানি বন্ধ ও সরকারকে চাল দেওয়ায় দাম বাড়ছে বলে দাবি মিলার ও আমদানিকারকদের। 

হিলি বাজার ঘুরে দেখা যায়, আমদানিকৃত শম্পাকাটারি জাতের চাল কেজিতে ১৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮০ টাকা। স্বর্ণা জাতের চাল কেজিতে ৭ টাকা বেড়ে ৫৩ টাকা দরে বিক্রি হচ্ছে। আর দেশীয় মিনিকেট জাতের চাল প্রকারভেদে ৬৪ টাকা থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে; যা আগে ৬০ টাকা দরে বিক্রি হয়েছিল। আর শম্পাকাটারি জাতের চাল বিক্রি হচ্ছে ৭৮ টাকা কেজি দরে যা আগে ৬৩ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হয়েছিল।

কথা হয় চাল ক্রেতা ইমরুল কায়েসের সঙ্গে। তিনি জানান, সরবরাহ কমের অজুহাতে শস্যভাণ্ডার খ্যাত দিনাজপুরের হিলিতে বেড়েছে সবধরনের চালের দাম। দেশে চলছে বোরোর ভরা মৌসুম এখনো অনেক এলাকায় কৃষকরা খেত থেকে ধান কেটে ঘরে তুলছেন। আবহাওয়া ভালো থাকায় ধানের ফলন ভালো হয়েছে, বাজারে এসেছে নতুন চাল; কিন্তু চালের দাম কমার পরিবর্তে উল্টো বাড়ছে। দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। 

হিলি বাজারের চাল বিক্রেতা সুব্রত কুণ্ডু জানান, হাসকিং মিল বন্ধ থাকায় অটোমিলাররা সিন্ডিকেট করে এখন তারা ইচ্ছামতো চালের দাম বাড়াচ্ছেন। তারা কম দামে ধান কিনে মজুত করে রেখে এখন ধানের দাম বাড়তির অজুহাতে চালের দাম বাড়াচ্ছেন।

এদিকে আমদানি বন্ধ থাকায় আগে আমদানিকৃত চাল অনেক আমদানিকারক গুদামে মজুত রেখে দাম বাড়াচ্ছেন; ফলে চালের দাম বাড়ছে বলে দাবি বিক্রেতাদের।

চাল আমদানিকারক মোস্তাফিজুর রহমান জানান, চাল আমদানি বন্ধের ফলে সরবরাহ কমায় দাম বাড়ছে। আমদানি শুরু হলে দাম কমে আসবে। বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ রয়েছে। যদি সরকার চাল আমদানিতে অনুমতি দেয় তাহলে বন্দরের ব্যবসায়ীরা চাল আমদানি করবেন। 

মিলার মোস্তাকিম হোসেন জানান, সরকারকে চাল দিতে অটোমিলাররা মোটা চাল উৎপাদন করায় চিকন চালের সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় দাম বাড়ছে। চিকন চালের উৎপাদন শুরু হলে দাম কমে আসবে বলে দাবি মিলারদের।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার

সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার

৬ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

৬ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

চালের ড্রামে পোকা? ঘরোয়া উপায়েই মিলবে সহজ সমাধান

চালের ড্রামে পোকা? ঘরোয়া উপায়েই মিলবে সহজ সমাধান

হিলি স্থলবন্দরে দ্বিতীয় দিনও আমদানি-রপ্তানি বন্ধ, নেপথ্যে যে কারণ

হিলি স্থলবন্দরে দ্বিতীয় দিনও আমদানি-রপ্তানি বন্ধ, নেপথ্যে যে কারণ

কঠোর হচ্ছে সুগন্ধি চাল রপ্তানির শর্ত, ৩ দিনের মধ্যে দিতে হবে তথ্য

কঠোর হচ্ছে সুগন্ধি চাল রপ্তানির শর্ত, ৩ দিনের মধ্যে দিতে হবে তথ্য

ঝাঁজ কমেছে কাঁচামরিচের

ঝাঁজ কমেছে কাঁচামরিচের

আরও পড়ুন

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম