Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

হিলি স্থলবন্দরে দ্বিতীয় দিনও আমদানি-রপ্তানি বন্ধ, নেপথ্যে যে কারণ

Advertisement

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০১:৩৬ পিএম

হিলি স্থলবন্দরে দ্বিতীয় দিনও আমদানি-রপ্তানি বন্ধ, নেপথ্যে যে কারণ

ছবি: যুগান্তর

Advertisement

ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ সরকার ট্রাকপ্রতি মালামাল পরিবহণের ওজন নির্ধারণ করে দেওয়ায় এ জটিলতার সৃষ্টি হয়েছে।

ফলে সোমবার (৩১ আগস্ট) হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে পানামা হিলি পোর্টের অভ্যন্তরে ট্রাকে পণ্য ওঠানামা ও ছাড়করণের কাজ অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে। 

বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান জানান, হিলির ভারতীয় ব্যবসায়ীদের দাবি, পশ্চিমবঙ্গের সবকটি স্থলবন্দরে যে নিয়মে পণ্য পরিবহণ হচ্ছে, হিলি বন্দরেও সেই একই নিয়ম কার্যকর করতে হবে। তাদের এ দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।

এদিকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বেকায়দায় পড়েছেন দেশের ব্যবসায়ীরা। সীমান্তের ওপারে পাইপলাইনে আটকা পড়েছে আমদানিকৃত পণ্যবোঝাই ট্রাক। ট্রাকে বোঝাই করা মালামাল নষ্ট হয়ে ক্ষতির আশঙ্কা করছেন তারা।

ভারতীয় ব্যবসায়ী বিকাশ চন্দ্র মণ্ডল জানান, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ সরকার হিলি স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহণের ক্ষেত্রে ট্রাকপ্রতি ১০ থেকে ১৫ মেট্রিক টন ওজন কমিয়ে ৬ চাকার ট্রাকে ২০ টন এবং ১০ চাকার ট্রাকে সর্বোচ্চ ৩০ মেট্রিক টন পণ্য পরিবহণের সীমা নির্ধারণ করেছে। এ সিদ্ধান্তের ফলে পণ্য পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় ক্ষতির আশঙ্কায় রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন ভারতের ব্যবসায়ীরা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম