Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাথরের ফাঁকে আটকে ছিল বাংলাদেশির লাশ

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:২৩ পিএম

পাথরের ফাঁকে আটকে ছিল বাংলাদেশির লাশ

Advertisement

ভারতের অভ্যন্তরে শুকনো কাঠ সংগ্রহ করতে গিয়ে শ্রী নিক্ক কন্দ জানী (৫৪) নামে নিখোঁজ এক বাংলাদেশির লাশ মিলল পাথরের ফাঁকে। 

বুধবার (২৪ জুন) বিকাল ৩টায় সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের ১২৬০ নম্বর পিলার সংলগ্ন পাহাড়ি তুরং ছড়ার পানিতে পাথরের ফাঁকে লাশ খুঁজে পান তার ভাই নিখিল কন্দ জানী।

নিহত শ্রী নিক্ক কন্দ জানী উপজেলার দমদম সীমান্তঘেঁষা তুরং গ্রামের কুলিবস্তি এলাকার মৃত শুকরিয়া কন্দ জানীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। তিনি বলেন, বিএসএফ বা ভারতীয় খাসিয়াদের গুলির কোনো ঘটনা ঘটেনি। 

স্থানীয়রা জানান, ভারত সীমান্ত লাগোয়া তুরং গ্রাম। প্রতিদিনই এ গ্রামের অনেকেই ভারতের অভ্যন্তরে খাসিয়াদের ফল ও সুপারি বাগানে শুকনো কাঠ ও ফলের বিনিময়ে কাজ করেন। বুধবার সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো কাজ করতে কয়েকজনের সঙ্গে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন শ্রী নিক্ক কন্দ জানী। দুপুরের মধ্যে তার সঙ্গের সবাই ফিরে আসেন নিজ নিজ বাড়িতে। কিন্তু সে ফিরে না আসায় তাঁকে খুঁজতে বের হয় তার ভাই নিখিল কন্দ জানী।

খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৩টায় পাহাড়ি তুরং ছড়ার পানিতে পাথরের ফাঁকে আটক অবস্থায় তার লাশ দেখতে পান। পরে সন্ধ্যায় লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।

তবে লাশের মাথা, চোখ ও শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত থাকলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পিচ্ছিল পাথরে পা পিছলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সফিকুল ইসলাম খান যুগান্তরকে বলেন, বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছি। সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

স্বামীকে তালাক দেওয়ানোর পর বিয়ে করতে অস্বীকৃতি, থানায় ধর্ষণ মামলা

স্বামীকে তালাক দেওয়ানোর পর বিয়ে করতে অস্বীকৃতি, থানায় ধর্ষণ মামলা

নীলফামারীর হত্যা মামলায় সিলেটে গ্রেফতার বাবা-মা-ছেলে

নীলফামারীর হত্যা মামলায় সিলেটে গ্রেফতার বাবা-মা-ছেলে

‘কে কী বলল কেয়ার করি না, আমার দরকার কাজ করা’

‘কে কী বলল কেয়ার করি না, আমার দরকার কাজ করা’

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন, ১০ লাখ টাকা জরিমানা

শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন, ১০ লাখ টাকা জরিমানা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম