Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাতে সালিশে অংশ নিয়েছিলেন, সকালে মিলল হাত-পা বিচ্ছিন্ন লাশ

Advertisement

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:৪৯ পিএম

রাতে সালিশে অংশ নিয়েছিলেন, সকালে মিলল হাত-পা বিচ্ছিন্ন লাশ

Advertisement

ফরিদপুরের সালথায় একটি সড়ক থেকে হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় পান্নু ফকির ওরফে জামু ফকির (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বুধবার রাতে একটি সালিশে অংশ নিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত পান্নু ফকির কুমারকান্দা গ্রামের রহমান ফকিরের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে জামু ফকির একটি জমিজমা-সংক্রান্ত সালিশ বৈঠকে অংশ নিয়েছিলেন। সালিশ শেষে বাড়ি ফেরার পথে তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার কুমারকান্দা এলাকার একটি সড়কের উপর লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, রাস্তার পাশের একটি পাটখেতে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। পরে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে হত্যাকারীরা লাশটি সড়কের ওপর ফেলে রেখে যায়।

সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষ, আহত ১০

হানিট্র্যাপে ফেলে ব্যবসায়ীকে মারধর, আটকে রাখার অভিযোগ

হানিট্র্যাপে ফেলে ব্যবসায়ীকে মারধর, আটকে রাখার অভিযোগ

দুই ‘জিনের বাদশা’ গ্রেফতার

দুই ‘জিনের বাদশা’ গ্রেফতার

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম