Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ময়মনসিংহে হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু

Advertisement

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৮:৪৯ পিএম

ময়মনসিংহে হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু

Advertisement

ময়মনসিংহে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫৪ শিশুর মৃত্যু হলো। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৯ জুন ময়মনসিংহ সদর উপজেলার সাড়ে তিন মাস বয়সি এক শিশুকে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়া ও শ্বাসকষ্টেও ভুগছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ১৫ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ শিশু।

বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৯১ শিশু চিকিৎসাধীন রয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে শুক্রবার (২৬ জুন) পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২ হাজার ৩৬২ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ২ হাজার ২১৭ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল, বিভাগীয় মামলা

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম