Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তিস্তার গ্রাসে বসতভিটা হারিয়ে দিশেহারা নদীপাড়ের মানুষ

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:৩৯ পিএম

তিস্তার গ্রাসে বসতভিটা হারিয়ে দিশেহারা নদীপাড়ের মানুষ

ভাঙনে মুহূর্তের মধ্যে কয়েকটি পরিবারের স্বপ্ন ও শেষ সম্বল হারিয়ে গেছে।

Advertisement

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রামহরি মৌজায় তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে একের পর এক বসতভিটা নদীগর্ভে বিলীন হচ্ছে। চলমান পূর্ব তীর সংরক্ষণ প্রকল্পের কাজ চলাকালেই নতুন করে শুরু হওয়া এ ভাঙনে মুহূর্তের মধ্যে কয়েকটি পরিবারের স্বপ্ন ও শেষ সম্বল হারিয়ে গেছে। সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্তরা।

শুক্রবার (২৬ জুন) সকাল থেকে ইউনিয়নের রামহরি মৌজায় হঠাৎ ভাঙন তীব্র আকার ধারণ করে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ইদ্রিস আলী, শহিদুল হক ও আতাউল ইসলামের বসতভিটা তিস্তা নদীগর্ভে বিলীন হয়ে যায়। আকস্মিক এ ভাঙনে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আরও অন্তত ২০ থেকে ২৫টি পরিবার বর্তমানে নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, শত কোটি টাকা ব্যয়ে চলমান ৪০টি প্যাকেজের প্রকল্পের কাজ ধীরগতিতে এগোনোর কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা জাহেরুল ইসলাম মাওলানা ক্ষোভ প্রকাশ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতি এবং কাজের ধীরগতির কারণে আজ আমরা নিঃস্ব। লেবার সর্দারের মাধ্যমে কাজ পরিচালনা করায় কাজের মান নিয়েও প্রশ্ন রয়েছে। নির্ধারিত সময়ে জিও ব্যাগ ডাম্পিং সম্পন্ন না হলে বরাদ্দের অর্থের অপচয় হবে, আর ভোগান্তি বাড়বে আমাদের।

ক্ষতিগ্রস্তদের দাবি, সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া হলে হয়তো তাদের শেষ সম্বলটুকু রক্ষা করা সম্ভব হতো।

এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, রামহরি এলাকায় আগে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হয়েছিল, তবে তা টেকসই হয়নি। বর্তমান পরিস্থিতি বিবেচনায় ওই এলাকায় পুনরায় ৬ হাজার জিও ব্যাগ ডাম্পিংয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হিমালয় থেকে উড়ে আসা বিরল প্রজাতির শকুন রাজারহাটে

হিমালয় থেকে উড়ে আসা বিরল প্রজাতির শকুন রাজারহাটে

ইয়াবাসহ জাসাস নেতা আটক

ইয়াবাসহ জাসাস নেতা আটক

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয় নাকি বাসাবাড়ি!

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয় নাকি বাসাবাড়ি!

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম