Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

Advertisement

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:১৮ পিএম

যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

ছবি: যুগান্তর।

Advertisement

যশোরের উপশহর শিশু হাসপাতালে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, যশোর জেলায় মোট ৩ লাখ ৫৪ হাজার ২৬৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি ৪৪ হাজার ৬১২ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ৩ লাখ ৯ হাজার ৬৫২ জন শিশু রয়েছে।

এ কার্যক্রম বাস্তবায়নে জেলার আটটি উপজেলায় মোট ২ হাজার ৩০১টি কেন্দ্রে সরকারি ও বেসরকারি পর্যায়ের ৫ হাজার ২১৭ জন কর্মী দায়িত্ব পালন করছেন। তারা শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. দিলদার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নাজমুস সাদিক, ডা. ইউসুফ আলী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মৌসুমী বিনতে মানিক, ডা. সামিনা পারভীন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম