Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিপদসীমার ওপরে দুধকুমার নদের পানি, আরও ১৬ নদ-নদীর পানি বাড়ার শঙ্কা

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:৪৩ এএম

বিপদসীমার ওপরে দুধকুমার নদের পানি, আরও ১৬ নদ-নদীর পানি বাড়ার শঙ্কা

পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী নিচু এলাকার বসতঘরে পানি প্রবেশ করতে শুরু করেছে।

Advertisement

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভারি বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের ১৬টি নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এর মধ্যে দুধকুমার নদের পানি বিপদসীমা অতিক্রম করেছে।

সোমবার (২৯ জুন) সকাল ৯টার তথ্য অনুযায়ী, দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা নদীর পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার এবং ধরলা নদীর পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী নিচু এলাকার বসতঘরে পানি প্রবেশ করতে শুরু করেছে। পাশাপাশি নদ-নদীর অববাহিকায় অবস্থিত নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে আমনের বীজতলা, বিভিন্ন ধরনের সবজিক্ষেত, বাদাম ও পাটখেত পানিতে তলিয়ে গেছে।

স্থানীয়দের আশঙ্কা, পানি এভাবে বাড়তে থাকলে জনজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষি খাতে ব্যাপক ক্ষতি হতে পারে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারতের উজানে দোমুহনী ও গজলডোবা পয়েন্টে পানির প্রবাহের পরিবর্তনের প্রভাবে কুড়িগ্রামের নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী দিনগুলোতে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হিমালয় থেকে উড়ে আসা বিরল প্রজাতির শকুন রাজারহাটে

হিমালয় থেকে উড়ে আসা বিরল প্রজাতির শকুন রাজারহাটে

ইয়াবাসহ জাসাস নেতা আটক

ইয়াবাসহ জাসাস নেতা আটক

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

পাশের বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

রোগীর শরীরে কাঁচের টুকরো রেখে সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয় নাকি বাসাবাড়ি!

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয় নাকি বাসাবাড়ি!

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম