Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Advertisement

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৮:৩৮ পিএম

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ছবি: যুগান্তর

Advertisement

কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ শিকারের সময় একটি ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। 

সোমবার (২৯ জুন) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কায়ুকখালী ঘাট বোটের মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম।  

আটকরা হলেন- সালাম নুর (৩১), মো. আইয়ুব (৩৭), মো. আজিজুল্লাহ (৩০), সৈয়দ হোসেন (২৫) ও মো. আইয়ুব (২৪)।  তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। 

আবুল কালাম জানান, সাগরে মাছ শিকারে যাওয়া একটি ট্রলারসহ পাঁচজন মাঝি-মাল্লাকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ধরে নিয়ে গেছে।  বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি।  তবে অনেক দিন পর আবারও সাগরে মাছ শিকারের সময় জেলেদের ধরে নিয়ে যাওয়ায় স্থানীয় জেলেরা আতঙ্কিত হয়ে পড়েছেন।  

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী জানান, জেলেরা মাছ শিকারের সময় জলসীমা অতিক্রম করায় আরাকান আর্মি তাদের ধরে নিয়ে গেছে বলে শুনেছি। পাশাপাশি তারা সবাই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।  এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম চলমান রয়েছে।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে সংসদীয় কমিটি, উঠল প্রত্যাবাসনের দাবি

কোন কোন স্টেশনে থামবে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

কোন কোন স্টেশনে থামবে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

চুরির ঝুঁকিতে কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক যাত্রা, আইকাও অডিটের আগে উদ্বেগ

চুরির ঝুঁকিতে কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক যাত্রা, আইকাও অডিটের আগে উদ্বেগ

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

ডুবন্ত কাঠের ‘সাবমেরিনে’ আসছে ইয়াবা!

তাজমীন হত্যাকাণ্ড: প্রেমিক রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

তাজমীন হত্যাকাণ্ড: প্রেমিক রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা

রাজুকে পাঠানো সবশেষ মেসেজে কী লিখেছিলেন তাজমীন

রাজুকে পাঠানো সবশেষ মেসেজে কী লিখেছিলেন তাজমীন

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম