শিয়ালের কামড়ে ৬ জন আহত
Advertisement
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিয়ালের কামড়ে ছয়জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটে উপজেলার চন্দ্রখানার পাঠানটারী গ্রামে। এলাকাবাসী শিয়ালটি আটক করে মেরে ফেলেন।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সন্ধ্যার সময় চন্দ্রখানা পাঠানটারী গ্রামের কার্তিক (৩৫), জহুরের ছেলে আপেল (৩৫), ফয়জারের ছেলে রাজু (২২) এবং একই গ্রামের গনেশসহ সন্তোষের স্ত্রী চন্দনা রানী শিয়ালের কামড়ে আহত হন। বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়লে আতঙ্কের সৃষ্টি হয়।
মঙ্গলবার (৩০ জুন) একই এলাকার মোবারকের স্ত্রী রোকেয়া বেগম (৬৫) ভয়ে ভয়ে নিজ বাড়ি থেকে বের হলে হঠাৎ একটি শিয়াল তার দিকে তেড়ে এসে শরীরের বিভিন্ন জায়গায় কামড় দেয়। তার চিৎকারে পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতাল চিকিৎসার জন্য ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিয়ালের আক্রমণে দুই নারীর মধ্যে একজনকে জলাতঙ্ক ভ্যাকসিন প্রদান করা হয়েছে। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
