Logo
Logo
×

Advertisement

সারাদেশ

১৭ দিন পর সীমান্তের শূন্যরেখা থেকে উধাও ৩ যুবক

Advertisement

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০১:৫৪ পিএম

১৭ দিন পর সীমান্তের শূন্যরেখা থেকে উধাও ৩ যুবক

ছবি: সংগৃহীত

Advertisement

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্তের শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের শিকার তিন যুবক ১৭ দিন পর উধাও হয়েছেন।    

মঙ্গলবার (৩০ জুন) রাতের কোন এক সময়ে তারা কখন, কোথায়, কোন দিকে গেছেন তা জানতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রৌমারী সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন জানান, বুধবার (১ জুলাই) সকালে ভুন্দুরচর সীমান্তে তাদের ৩ জনকে দেখতে গিয়ে সেখানে কাউকে পাওয়া যায়নি। ওই সীমান্ত এখন ফাঁকা রয়েছে। বিএসএফকে সেখানে আর টহল দিতে দেখা যায়নি। 

উল্লেখ্য, গত ১৪ জুন রৌমারী উপজেলার গয়টাপাড়ায় ৬ জন এবং ভুন্দুরচর সীমান্তে ৩ জনসহ দুটি সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। স্থানীয় সীমান্তবাসী ও বিজিবির বাধার মুখে পুশইন চেষ্টা ব্যর্থ হয়। দীর্ঘদিন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা গয়টাপাড়ার ৬ জন এক ফাঁকে সটকে পরে। একইভাবে ভুন্দুরচর সীমান্তে ১৭ দিন ধরে অবস্থান করা তিন যুবক মঙ্গলবার সবার চোখ ফাঁকি দিয়ে সীমান্ত থেকে উধাও হয়ে যায়।

বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, আমরা ভোর থেকে তাদের আর দেখতে পাচ্ছি না। তারা কোথায়, কীভাবে গেছে তা আমাদের জানা নেই। সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রৌমারীর আলোচিত জোড়া খুন: ২০ বছর পর একজনের যাবজ্জীবন

রৌমারীর আলোচিত জোড়া খুন: ২০ বছর পর একজনের যাবজ্জীবন

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

বিশ বছর পর জোড়া খুন মামলার রায়, একজনের যাবজ্জীবন

সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের, বাবা গুরুতর আহত

ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের, বাবা গুরুতর আহত

মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রান্নাঘরের পেছনে ১৪ ফুট গাঁজার গাছ, এক বছর ধরে লালন-পালন

রান্নাঘরের পেছনে ১৪ ফুট গাঁজার গাছ, এক বছর ধরে লালন-পালন

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম