Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিক্ষার্থীর লাশ কাঁধে নিয়ে সহপাঠীদের বিক্ষোভ

Icon

যুগান্তর প্রতিবেদন, ভোলা ও চরফ্যাশন প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৬:২১ পিএম

শিক্ষার্থীর লাশ কাঁধে নিয়ে সহপাঠীদের বিক্ষোভ

শিক্ষার্থীর লাশ কাঁধে নিয়ে সহপাঠীদের বিক্ষোভ

Advertisement

ভোলার চরফ্যাশন উপজেলায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বালুবাহী ট্রলির চাপায় লিয়া বেগম (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনার তার সহপাঠীরা বিচারের দাবিতে লাশ কাঁধে নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। 

বুধবার (১ জুলাই) সকালে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান টু শশীভূষণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিয়া বেগম উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা মো. সফিকুল ইসলামের মেয়ে। সে চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিল বলে জানা গেছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লিয়া বেগম পরীক্ষা দিতে মাদ্রাসায় যাচ্ছিল। পথে বালুবাহী ট্রলির চালক নিয়ন্ত্রণ হারিয়ে লিয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। দ্রুতগতির কারণে বালুবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারায় বলে জানা গেছে।

এদিকে লিয়ার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে সহপাঠী ও স্থানীয়রা ছুটে আসেন। সহপাঠীরা লিয়ার লাশ নিয়ে সড়ক অবরোধ করে প্রায় আধঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেন। এতে বন্ধ হয়ে যায় ওই সড়কের যান চলাচল। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

শশীভূষণ থানা পুলিশের ওসি ফিরোজ আহমেদ বলেন, পরিস্থিতি শান্ত আছে। ছাত্রী নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আবেগঘন স্ট্যাটাস দেওয়ার ৭ ঘণ্টা পর শিক্ষকের রহস্যজনক মৃত্যু

আবেগঘন স্ট্যাটাস দেওয়ার ৭ ঘণ্টা পর শিক্ষকের রহস্যজনক মৃত্যু

চরফ্যাশনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

চরফ্যাশনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

কানের দুল নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বাকে মারধর, গর্ভের শিশু মৃত্যুর অভিযোগ

কানের দুল নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বাকে মারধর, গর্ভের শিশু মৃত্যুর অভিযোগ

চরফ্যাশনে স্থানীয় নির্বাচনের হাওয়া বইছে

চরফ্যাশনে স্থানীয় নির্বাচনের হাওয়া বইছে

চরফ্যাশনের ফিরোজের লাশ ফেরাতে জটিলতা

অবৈধ পথে প্রবাসে গিয়ে মৃত্যু চরফ্যাশনের ফিরোজের লাশ ফেরাতে জটিলতা

চরফ্যাশনের ১২ শহীদ পরিবারের খোঁজ নেন না কেউ-ই

গণ-অভ্যুত্থানের ২ বছর চরফ্যাশনের ১২ শহীদ পরিবারের খোঁজ নেন না কেউ-ই

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম