Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হ্যান্ডকাফসহ আ.লীগ কর্মী ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা

Advertisement

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:২১ পিএম

হ্যান্ডকাফসহ আ.লীগ কর্মী ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা

মুলাদী থানা

Advertisement

বরিশালের মুলাদীতে পুলিশের থেকে হাতকড়াসহ (হ্যান্ডকাফ) আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুলাদী থানার এসআই মনির হোসেন বাদী হয়ে ১৭ জনকে আসামি করে মামলা করেন।

এর আগে বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপোল বাজার এলাকায় রাশেদুল ইসলাম সেতু ভুঁইয়া (৪০) নামের এক আসামিকে ছিনিয়ে নেন তার স্বজনরা।

রাশেদুল ইসলাম সেতু ভুঁইয়া উপজেলার  রামারপোল গ্রামের মৃত সেলিম ভুঁইয়ার ছেলে। তিনি নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। গত ২৩ জুন রাতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় তিনি ৫ নাম্বার আসামি। 

পুলিশ জানায়, সুনির্দিষ্ট মামলা ও গ্রেফতারি পরোয়ানা থাকায় বুধবার বিকাল ৫টার দিকে রামারপোল বাজার থেকে সেতু ভুঁইয়াকে গ্রেফতার করা হয়। তাকে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে করে থানায় রওনা দিলে রামারপোল গ্রামের আলমগীর ভুঁইয়ার ছেলে কামরুজ্জামান বাবু ও সামসুল হক ভুঁইয়ার ছেলে সুমন ভুঁইয়ার নেতৃত্বে ১৮-২০ জন লোক পথরোধ করেন। তারা সেতু ভুঁইয়াকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন। গ্রেফতার করা আসামিকে ছেড়ে দিতে অস্বীকার করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তারা সেতু ভুঁইয়াকে ছিনিয়ে নেন।

পরে বুধবার রাতেই মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হ্যান্ডকাফসহ আসামি উদ্ধারের চেষ্টা চালান। বুধবার দিবাগত রাত ১টার দিকে সেতু ভুঁইয়ার স্বজনেরা কৌশলে পুলিশের কাছ থেকে চাবি নিয়ে হ্যান্ডকাফ ফেরত দেন কিন্তু পুলিশ আসামি উদ্ধার করতে পারেননি।

এ ঘটনায় এসআই মনির হোসেন বাদী হয়ে কামরুজ্জামান বাবু ভুঁইয়া, সুমন ভুঁইয়াসহ ১৭ জনকে আসামি করে পুলিশের কাজে বাধা ও আসামি ছিনতাইয়ের অভিযোগ এনে মামলা করেন।

মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, রামারপোল বাজারে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামিসহ অন্যান্য আসামি পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক

দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক

‘সব সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সার্বজনীন আনন্দের দিন’

‘সব সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সার্বজনীন আনন্দের দিন’

মা ইলিশ রক্ষা অভিযানে সংঘর্ষ, কোস্টগার্ডের ১১ রাউন্ড ফাঁকা গুলি

মা ইলিশ রক্ষা অভিযানে সংঘর্ষ, কোস্টগার্ডের ১১ রাউন্ড ফাঁকা গুলি

চিঠির খাম থেকে পার্সেল, বদলে যাওয়া ডাকপিয়নের গল্প

চিঠির খাম থেকে পার্সেল, বদলে যাওয়া ডাকপিয়নের গল্প

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বাড়তি নিরাপত্তা, থাকবে তিন গুণ ফোর্স

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বাড়তি নিরাপত্তা, থাকবে তিন গুণ ফোর্স

গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে

ড্রাগ ইন্টারন্যাশনালের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম