Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘুমন্ত বাবাকে হত্যা, মাদকাসক্ত ছেলে আটক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, পটুয়াখালী ও মির্জাগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৮:১০ পিএম

ঘুমন্ত বাবাকে হত্যা, মাদকাসক্ত ছেলে আটক

ফাইল ছবি

Advertisement

পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘুমন্ত বাবাকে মসলা বাটার শিল-পাটা দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে ছেলে তাপস দেবনাথকে (২৫) আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার পূর্ব সুবিধাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত উত্তম দেবনাথ (৬০) ওই এলাকার মৃত মহেন্দ্র দেবনাথের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তাপস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। অতিরিক্ত মাদক সেবনের কারণে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন বলে দাবি পরিবারের। ঘটনার রাতে পরিবারের সদস্যরা রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। ভোরে তাপস ঘরে থাকা একটি ভারী শিল-পাটা দিয়ে ঘুমন্ত বাবার মাথায় আঘাত করেন। 

এ সময় উত্তম দেবনাথের চিৎকার শুনে তার স্ত্রী কানন দেবনাথ ঘরে এসে স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে উত্তম দেবনাথকে মৃত অবস্থায় দেখতে পান এবং পুলিশে খবর দেন। 

খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়। একই সঙ্গে ঘটনাস্থল থেকেই অভিযুক্ত তাপস দেবনাথকে আটক করা হয়।

মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে তাপস দেবনাথকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

মামার জন্য কিডনি দিতে চান ভাগনে, চাচার জন্য প্রস্তুত ভাতিজি

মামার জন্য কিডনি দিতে চান ভাগনে, চাচার জন্য প্রস্তুত ভাতিজি

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বাড়ির আঙিনায় টবে গাঁজা চাষ, আটক ১

বাড়ির আঙিনায় টবে গাঁজা চাষ, আটক ১

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম