Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সোনাইমুড়িতে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত

Advertisement

Icon

সোনাইমুড়ি (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:৪৯ এএম

সোনাইমুড়িতে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত

Advertisement

নোয়াখালীর সোনাইমুড়িতে সড়ক দুর্ঘটনায় হাসনাত আরা জান্নাত (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে জয়াগ-রামগঞ্জ সড়কের বাঁকা পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাত চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের চৌধুরী বাড়ির সাদ্দামের মেয়ে।

স্থানীয় পুলিশ জানায়, সোনাইমুড়ি-রামগঞ্জ সড়কে গত আট মাসে বাসচাপায় প্রায় সাতজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রাম থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নের জুনুতপুর বাঁকা পোল এলাকায় পৌঁছালে রামগঞ্জ থেকে বেপরোয়া গতিতে আসা একটি হিমালয় পরিবহণ নামের বাসের চাপায় শিশুটি নিহত হয়।

খবর পেয়ে সোনাইমুড়ি থানার উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সোনাইমুড়ি থানার ওসি কবির হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক ৩ মামলা

কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক ৩ মামলা

স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম