Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাকে হুমকি, ভাইও পরীক্ষা দিচ্ছে না

সিরাজদিখানে কোচিং থেকে ফেরার পথে এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণ

Advertisement

Icon

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:৫৬ এএম

সিরাজদিখানে কোচিং থেকে ফেরার পথে এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণ

Advertisement

সিরাজদিখানের মালখানগর এলাকায় এক এইচএসসি পরীক্ষার্থী ৬ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ ছাত্রীর মা আরজু বেগম সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মালপদিয়া গ্রামের মৃত মোক্তার হোসেনের মেয়ে আনিসা আক্তার মালখানগর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী। 

২৯ জুন দুপুর ১২টার দিকে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে মালখানগর কলেজ রোড এলাকা থেকে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে ছাত্রীর মা উল্লেখ করেন, দক্ষিণ তাজপুর এলাকার শামসুল শেখের ছেলে ও তার সহযোগী ৪-৫ জন মিলে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসতে চাইলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী মা আরজু বেগম বলেন, আমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার পরিবর্তে অভিযুক্তরা আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এমনকি আমার ছেলে নাবিলকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমার মেয়ে নিখোঁজ থাকায় এবং পরিবারের ওপর চলমান আতঙ্কের কারণে আমার দুই সন্তানই এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। আমি প্রশাসনের কাছে আমার মেয়েকে দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি আলাউদ্দিন জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে বিএনপি নেতাকর্মীরা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে বিএনপি নেতাকর্মীরা

সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুই লাশ উদ্ধার

সিরাজদিখানে পৃথক স্থান থেকে দুই লাশ উদ্ধার

নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের ১০ ফুট মাটির নিচ থেকে লাশ উদ্ধার

নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের ১০ ফুট মাটির নিচ থেকে লাশ উদ্ধার

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: নৌপরিবহণমন্ত্রী

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: নৌপরিবহণমন্ত্রী

জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

রামিসার কবর জিয়ারতে এসে কান্নায় ভেঙে পড়লেন এমপি শেখ আব্দুল্লাহ

রামিসার কবর জিয়ারতে এসে কান্নায় ভেঙে পড়লেন এমপি শেখ আব্দুল্লাহ

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম