Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মুলাদীতে নদীতে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার

Advertisement

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:২১ পিএম

মুলাদীতে নদীতে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার

Advertisement

বরিশালের মুলাদীতে জয়ন্তী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছেন স্বজনেরা।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে উপজেলার আড়িয়াল খাঁ নদীর নন্দীরবাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে গত শুক্রবার বেলা ১টার দিকে চরকালেখান ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর লঞ্চঘাট এলাকায় গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন।

জামিলা (১৪) পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুর গ্রামের শাহাবুদ্দিন দেওয়ানের মেয়ে। তিনি ঢাকার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। গত বৃহস্পতিবার মায়ের সঙ্গে দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে তার নানা ছালাম হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

স্কুলছাত্রীর খালাতো ভাই মো. আসাদুল্লাহ জানান, শুক্রবার দুপুরে জামিলা নদীতে নিখোঁজ হওয়ার পর স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে খুঁজতে নদীতে অভিযান শুরু করেন। শনিবার বিকালে ফায়ার সার্ভিসের সদস্যরা ফিরে গেলে স্বজনেরা মাইকিং এবং ট্রলার নিয়ে নদীতে খোঁজ চালাতে থাকেন। রোববার সকালে বালুবাহী একটি ট্রলারের শ্রমিকেরা নন্দীরবাজার এলাকায় লাশ ভাসতে দেখে বিষয়টি তাদের জানান। পরে সেখানে গিয়ে জামিলাকে শনাক্ত করে লাশ উদ্ধার করা হয়।

মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা জানান, নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নতুন লঘুচাপের আভাস, ৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক

দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম