Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মুহুরী নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

Advertisement

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০১:৪৬ পিএম

মুহুরী নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

ফুলগাজী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

Advertisement

ফেনীর পরশুরামে মুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর মোহাম্মদ সাকিব (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার (৫ জুলাই) সকালে ফুলগাজী উপজেলার মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকায় মুহুরী নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফুলগাজী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। স্বজনরা এসে লাশটি সাকিবের বলে শনাক্ত করেন।

নিহত সাকিব কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার অলিপুর গ্রামের আলী মিয়ার ছেলে। পরিবারসহ তিনি চট্টগ্রামে বসবাস করতেন। সম্প্রতি তিনি পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের জঙ্গলগোনা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

স্বজনদের বরাতে জানা যায়, শনিবার দুপুরে পশ্চিম অলকা জঙ্গলগোনা এলাকার মুহুরী নদীতে গোসল করতে নেমে সাকিব পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি। পরদিন সকালে নদীতে তার লাশ ভেসে ওঠে।

সাকিবের নানি বেগমেন্নেছা জানান, বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে তিনি ডুবে যান। তার কিছু মানসিক সমস্যাও ছিল।

পরশুরাম মডেল থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে ফুলগাজী থানা পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

ছাত্রদলের অনুরোধে কলেজে শিক্ষার্থীদের টিকটকে নিষেধাজ্ঞা

ছাত্রদলের অনুরোধে কলেজে শিক্ষার্থীদের টিকটকে নিষেধাজ্ঞা

মদ খেয়ে মণ্ডপে মাতলামি করলে কঠোর ব্যবস্থা

ফেনী পুলিশ সুপারের হুঁশিয়ারি মদ খেয়ে মণ্ডপে মাতলামি করলে কঠোর ব্যবস্থা

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম