Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলেটে জুনে সড়কে ২৯ জনের প্রাণহানি, বেশিরভাগই পথচারী

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:১৫ পিএম

সিলেটে জুনে সড়কে ২৯ জনের প্রাণহানি, বেশিরভাগই পথচারী

Advertisement

সিলেটে গত জুন মাসে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়েছে এবং তাদের মধ্যে ১২ জনই পথচারী। রোববার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এক প্রতিবেদনে জুন মাসের সড়ক দুর্ঘটনার এ চিত্র প্রকাশ করেছে।

প্রতিবেদনে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে পথচারীদের সচেতনতার অভাব, অতিরিক্ত গতি, নিয়ম না মেনে ওভারটেকিং, মোটরসাইকেল আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা এবং সড়কের নির্মাণ ত্রুটিকে উল্লেখ করা হয়েছে।

নিসচার তথ্য অনুযায়ী, মে মাসের তুলনায় জুন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কিছুটা কমেছে। গত মে মাসে বিভাগে ৪২টি দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছিলেন, আর জুন মাসে ২৯ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন ৩৬ জন।

জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, জুন মাসে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জ জেলায় এবং সবচেয়ে কম সিলেট জেলায়। জুন মাসে সিলেট জেলায় ৬টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ১১টি দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৫টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় ৭টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক, দুটি জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল ও নিসচার শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জুন মাসে নিহতদের মধ্যে ৪টি দুর্ঘটনায় ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৪টি দুর্ঘটনায় ৫ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ৯টি দুর্ঘটনায় ৯ জন চালক এবং ১২টি দুর্ঘটনায় ১২ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৪টি দুর্ঘটনায় ২ জন, মুখোমুখি সংঘর্ষে ৬টি দুর্ঘটনায় ৫ জন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আঘাতে ৩টি দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। জুন মাসে নিহত ২৯ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

স্বামীকে তালাক দেওয়ানোর পর বিয়ে করতে অস্বীকৃতি, থানায় ধর্ষণ মামলা

স্বামীকে তালাক দেওয়ানোর পর বিয়ে করতে অস্বীকৃতি, থানায় ধর্ষণ মামলা

নীলফামারীর হত্যা মামলায় সিলেটে গ্রেফতার বাবা-মা-ছেলে

নীলফামারীর হত্যা মামলায় সিলেটে গ্রেফতার বাবা-মা-ছেলে

‘কে কী বলল কেয়ার করি না, আমার দরকার কাজ করা’

‘কে কী বলল কেয়ার করি না, আমার দরকার কাজ করা’

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন, ১০ লাখ টাকা জরিমানা

শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন, ১০ লাখ টাকা জরিমানা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম