Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অটোরিকশা ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত

Advertisement

Icon

সোনাইমুড়ি (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৯ পিএম

অটোরিকশা ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত

শাহাব উদ্দিন। ফাইল ছবি।

Advertisement

নোয়াখালীর সোনাইমুড়িতে সিএনজিচালিত অটোরিকশা ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহাব উদ্দিন (৩০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।

রোববার (৫ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বগাদিয়া উত্তরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাব উদ্দিন উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে। তিনি সোনাইমুড়ি আইডিয়াল স্কুলের গণিতের শিক্ষক ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শাহাব উদ্দিন সোনাইমুড়ি থেকে সাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে বগাদিয়া উত্তরপোল এলাকায় পৌঁছালে চৌমুহনী থেকে সোনাইমুড়িগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ি থানার ওসি কবির হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক ৩ মামলা

কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক ৩ মামলা

স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম