Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘চাকরি করব না’ বলায় কাল হলো দোকান কর্মচারীর

Advertisement

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:৫৪ এএম

‘চাকরি করব না’ বলায় কাল হলো দোকান কর্মচারীর

প্রতীকী ছবি

Advertisement

কর্মস্থলে দেরিতে আসায় মো. সোহাগ নামে এক কর্মচারীকে লোহার জিআই পাইপ দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। লক্ষ্মীপুরে 'চাকরি করব না' বলায় ক্ষিপ্ত হয়ে দোকান মালিক কবির হোসেন তাকে মারধর করেন। 

সোমবার (৬ জুলাই) রাত ৯টার দিকে কবির নিজেই বিষয়টি স্বীকার করেছেন।

আহত সোহাগ বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার লামচরী এলাকার আব্দুল মালেকের ছেলে ও শহরের ঝুমুর এলাকার বিসমিল্লাহ মিষ্টি বাজারের মার্কেটিং অফিসার। কর্মস্থলে দেরিতে আসায় বেলা ১১টার দিকে দোকান মালিক কবির তাকে পিটিয়ে আহত করেন।

সোহাগ বলেন, সমস্যা থাকায় দোকানে আসতে আমার দেরি হয়। এ নিয়ে কবির আমাকে উলটাপালটা কথা বলেন। পরে আমি চাকরি করব না বলি। এ সময় কবির, তার ভাতিজা ও এক কর্মচারী মিলে আমাকে জিআই পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। আমার হাত-পায়ের গিরায় গিরায় মারাত্মক আঘাত করেছেন তারা।

কান্নাজড়িত কণ্ঠে সোহাগের বাবা আব্দুল মালেক বলেন, আমি কখনো সোহাগকে মারি নাই। কিন্তু কবির আমার ছেলেকে বেদম পিটিয়েছে। আমার ছেলে এখন হাসপাতালে শুয়ে আছে। আমি এর বিচার চাই।

দোকান মালিক কবির হোসেন বলেন, সোহাগ প্রতিদিনই কাজে দেরিতে আসেন। আজও তিনি দেরিতে এসেছেন। কারণ জানতে চাইলে, তিনি চাকরি করবে না বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে তাকে মেরেছি। তবে ভুল করেছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি জানা নেই। কেউ আমাদের জানাননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কাজ অসম্পূর্ণ রেখে ৩৩ কোটি টাকার বিল ছাড় নির্বাহী প্রকৌশলীর

কাজ অসম্পূর্ণ রেখে ৩৩ কোটি টাকার বিল ছাড় নির্বাহী প্রকৌশলীর

হোটেল দখলচেষ্টা: বিএনপি নেতাসহ ৬ জনের নামে গ্রেফতারি পরোয়ানা

হোটেল দখলচেষ্টা: বিএনপি নেতাসহ ৬ জনের নামে গ্রেফতারি পরোয়ানা

নৌকায় হাত-পা বেঁধে ধর্ষণ থানায় মামলা

নৌকায় হাত-পা বেঁধে ধর্ষণ থানায় মামলা

তিন দিনের ছুটি নিয়ে ৪ বছর ধরে যুক্তরাষ্ট্রে সরকারি স্কুলের প্রধান শিক্ষক

তিন দিনের ছুটি নিয়ে ৪ বছর ধরে যুক্তরাষ্ট্রে সরকারি স্কুলের প্রধান শিক্ষক

প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচারের দোসর: সেলিম

প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচারের দোসর: সেলিম

শিক্ষক নামের জল্লাদ

শিক্ষক নামের জল্লাদ

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম